আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

পেরুর পর্বত থেকে মার্কিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার

পেরুর পর্বত থেকে মার্কিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

২oo২ সালের কথা। পেরুর বরফে আবৃত হুয়াসকারান পর্বতে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল। এরপর কেটে গেছে ২২ বছর। অবশেষে তাঁর মরদেহের সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার পেরুর পুলিশ বলেছে, স্টাম্পফল তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ায় এ পর্বতারোহীর মৃতদেহ বাইরে বেরিয়ে এসেছে।

২০০২ সালের জুনে হুয়াসকারান পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে স্টাম্পফলসহ পর্বতারোহীদের একটি দল। পর্বতটির উচ্চতা ৬ হাজার ৭০০ মিটারের বেশি (২২ হাজার ফুট)। পর্বতারোহীদের খোঁজে অভিযানও চালানো হয়েছিল তখন। তবে তাতে কাজ হয়নি। নিখোঁজ হওয়ার সময় স্টাম্পফলের বয়স ছিল ৫৯ বছর।
পেরুর পুলিশ বলেছে, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার কারণে স্টাম্পফলের দেহাবশেষ দৃশ্যমান হয়েছে।

পুলিশের দেওয়া ছবিতে দেখা গেছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তাঁর পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে।

স্টাম্পফলের পাসপোর্ট তাঁর সঙ্গেই পাওয়া গেছে। এ কারণে সহজেই তাঁর পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।

পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এ কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।

সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত