আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দলীয় অসন্তোষ তবুও নির্বাচন থেকে সরবেন না বাইডেন, ধারণা ট্রাম্পের

দলীয় অসন্তোষ তবুও নির্বাচন থেকে সরবেন না বাইডেন, ধারণা ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে অসন্তোষের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, ‘অহংবোধের’ কারণেই নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না বাইডেন। এদিকে একটি চিঠিতে নির্বাচনে থাকার বিষয়টি আবারও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মজার বিষয় হলো, তিনি (বাইডেন) এখন অনেক ক্ষমতার অধিকারী। কারণ, তিনি দলীয় প্রতিনিধিদের (ডেলিগেট) সমর্থন পেয়েছেন। আপনারা জানেন, ডেলিগেটদের সমর্থন থাকায় একমাত্র তিনি নিজে নির্বাচন থেকে সরে না গেলে কিছুই করার থাকবে না।’

গত মাসের শেষের দিকে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক–বিপর্যয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন জোরদার হয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে আহ্বান জানাচ্ছেন দলের অনেক নেতা ও অর্থ জোগানদাতা। তাঁদের মতে, এত বয়স নিয়ে নির্বাচন করার শারীরিক ও মানসিক সক্ষমতা নেই বাইডেনের।

ফক্স নিউজের সঙ্গে আলাপের সময় বাইডেনকে নির্বাচন থেকে সরানোর আরেকটি উপায় জানান ট্রাম্প। সেটি হলো মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী। ওই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দাপ্তরিক দায়িত্ব পালনে সক্ষম নন, এমন ঘোষণা দেওয়ার সুযোগ পান ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে যে যা–ই বলুক, কোনো কিছুতে কর্ণপাত করতে নারাজ বাইডেন। বয়স হলেও তিনি যে নির্বাচন করতে পুরোদস্তুর সক্ষম, বারবার তা জোর গলায় বোঝানোর চেষ্টা করেছেন। সোমবার নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা এক চিঠিতেও তিনি বলেছেন, ‘নির্বাচনী লড়াইয়ে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এখন একসঙ্গে কাজ করার সময়। একতাবদ্ধ একটি দল হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সময়।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত