আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এত কিছুর মাঝেও নিজেকেই প্রার্থী দাবি বাইডেনের

এত কিছুর মাঝেও নিজেকেই প্রার্থী দাবি বাইডেনের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাচনী প্রচার সভায় বলেছেন, ‘আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না।’ এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাঁকে সমর্থন দিতে দেখা যায়।

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, ‘রাজনীতির প্রতি বিনোদন বা রিয়্যালিটি টিভি শোর মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়।’

গত ২৭ জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক-বিপর্যয়ের পর থেকে নিজ দল ও দাতাদের থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত ১৯ জন আইনপ্রণেতা বাইডেনকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।

কিন্তু চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। এ জন্য তিনি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডেট্রয়েটে প্রচার সভায় অংশ নেওয়ার আগে বাইডেন নিজ দলের বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

আগের দিন বৃহস্পতিবার বাইডেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গের বৈঠক করেছেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দিয়েছেন।

নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও বাইডেন সমর্থন দিয়েছেন।

শুক্রবার বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও বাইডেন সমর্থন দিয়েছেন। এর আগে তিনি বাইডেনের বিজয়ের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

এদিকে গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন শেষ এক ঘণ্টার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরও চাপে পড়েন। এখন মিশিগানের প্রচার সভার মাধ্যমে সেসব চাপ উত্তরণের চেষ্টা করছেন ৮১ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত