আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হামলার নেপথ্যে ম্যাথিউ ক্রুকের সঙ্গে আর কেউ ছিলেন না

হামলার নেপথ্যে ম্যাথিউ ক্রুকের সঙ্গে আর কেউ ছিলেন না

ট্রাম্পের সভায় হামলা চালানো ওই তরুণ টমাস ম্যাথিউ ক্রুকসকে যারা ছোটবেলা থেকে চেনেন, তারা জানিয়েছেন, ছোট থেকেই একা থাকতে ভালবাসতেন তিনি। স্কুলে তার কয়েক জন সহপাঠী জানিয়েছেন, কারও সঙ্গেই মিশতে চাইতেন না ম্যাথিউ। রাজনীতিতেও তার কোনও রকম উৎসাহ ছিল না। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাঁকে উত্ত্যক্ত করতেন বলে জানানো হয়েছে। এক সহপাঠীর কথায়, “আমি তো ভাবতেই পারছি না ম্যাথিউ এই কাজ করেছে। ওর মতো শান্ত, মুখচোরা ছেলে এটা করল কীভাবে?”
জানা গিয়েছে, ম্যাথুর বাবা এবং মা দু’জনেই আচরণ সংক্রান্ত কাউন্সেলিং করে থাকেন। তাদের পুত্রের মধ্যেও আচরণগত কোনও পরিবর্তন, তারা লক্ষ্য করেছিলেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনই বিস্তারিত ভাবে মুখ খুলতে চায়নি তরুণের পরিবারটি।
আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। গত শনিবার তার প্রচারসভা ছিল পেনসিলভেনিয়ায়। সেখানেই ঘটে বন্দুকবাজের এই হানা। হঠাৎ পর পর তিনটি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প। কিছু যে ঘটেছে, বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। ট্রাম্প নিজেও কানে হাত দিয়েই বসে পড়েন। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা। কিছু ক্ষণ পরে তাকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান। দেখা যায়, তার ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মুখেও রক্ত লেগে রয়েছে।
ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন ২০ বছর বয়সি টমাস ম্যাথিউ ক্রুক। পাল্টা গুলিতে উড়ে যায় তাঁর মাথা। এই হামলার নেপথ্যে ম্যাথিউ ক্রুকের সঙ্গে আর কেউ ছিলেন না বলেই মনে করছে এফবিআই। পেনসিলভেনিয়াতে বক্তৃতা দেওয়ার সময়েই আক্রান্ত হন ট্রাম্প। তাঁর মঞ্চ থেকে ১৩০ গজ (১১৯ মিটার) দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন ক্রুক। কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি। তবে ক্রুকের ছোড়া গুলিতে ট্রাম্পের দলের এক জন সমর্থক নিহত হন। এই ঘটনার তদন্তে নেমে একাধিক বিষয় নিয়ে কাটাছেঁড়া করছে এফবিআই।
ট্রাম্পের উপর হামলার নেপথ্যে উদ্দেশ্য কী, তা খুঁজতে সন্ত্রাস দমন সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে এফবিআই। তদন্তকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘তদন্তের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, হামলাকারী একাই ছিলেন। তবে তদন্ত আরও অগ্রসর হলে বিষয়টি স্পষ্ট হবে।
ক্রুকের বন্দুকটি, যা থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তা উদ্ধার করেছে এফবিআই। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই অস্ত্রটি এআর-স্টাইল ৫৫৬ রাইফেল। তার লাইসেন্সও ছিল। সেই লাইসেন্স ছিল ক্রুকের বাবার নামে। তবে সেই রাইফেলটি কীভাবে ক্রুক ব্যবহার করলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত