আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ডেমোক্রেটিক পার্টি বড় ধাক্কা খেলেও কপাল খুলে যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। আগামী নভেম্বরের নির্বাচনে তিনিই ক্ষমতাসীন এই দলের হাল ধরতে চলেছেন। তাই নির্বাচনে মুসলিম ভোটার টানতে এরই মধ্যে গাজা যুদ্ধ নিয়ে সুর বদল করেছেন কমলা হ্যারিস। যদিও মার্কিন অধিকারকর্মীরা বলছেন, কমলার কাছ থেকে শুধু সহানুভূতিমূলক কথা নয়, আরও বেশি কিছু চান ভোটাররা।

আলজাজিরার খবর অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রেখেছে। প্রতিদিনই ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনিদের দুর্দশা দেখে তিনি চুপ থাকবেন না।

২৫ জুলাই বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার ওপর জোর দিয়েছেন কমলা। তবে একই মুখে ইসরায়েলের জন্য অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মার্কিন অধিকারকর্মীরা বলছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে বাইডেন সরকার। এই কারণে অনেক ভোটার ডেমোক্রেটিক পার্টির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। তাই যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে অর্থপূর্ণ পরিবর্তন না করে শুধু শুধু ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখালে কমলা হ্যারিস ভোটার টানতে পারবেন না।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইমান আবদেলহাদি বলেছেন, গাজার শিশুদের হত্যা বন্ধ করার প্রকৃত প্রতিশ্রুতি ছাড়া তাদের প্রতি তার (কমলা) সহানুভূতি নিয়ে আমি খুব একটা আহ্লাদিত না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

তিনি বলেন, মাথায় গুলি করছেন এমন কারও প্রতি সহানুভূতিশীল হওয়ার বিষয়টি ঠিক প্রশংসনীয় নয়। আমাদের এসব মানুষের সহানুভূতির প্রয়োজন নেই। তাদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করতে হবে, যেগুলো সক্রিয়ভাবে মানুষ হত্যা করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত