আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসমাইল হানিয়া হ ত্যা র প্রতি বা দে তুরস্কে বি ক্ষো ভ

ইসমাইল হানিয়া হ ত্যা র প্রতি বা দে তুরস্কে বি ক্ষো ভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (৩১ জুলাই) রাতে ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। খবর রয়টার্সের।

 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের শাসকগোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

 

ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন। এতে ‘‘শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ’’ লেখা দেখা গেছে।

ইস্তাম্বুলের ফাতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ‘‘খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’’, ‘‘গাজা নগরী প্রতিরোধে ইস্তাম্বুলের সহস্র অভিবাদন’’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ইসমাইল হানিয়ার ওপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মন্তব্য করবে না।

এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তেহরানে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না। 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত