আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন সাংবাদিক গার্শকোভিচের মুক্তিতে সহকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

মার্কিন সাংবাদিক গার্শকোভিচের মুক্তিতে সহকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় কয়েকজন মার্কিন নাগরিক ও ক্রেমলিনবিরোধীকে মুক্ত করার ঘটনা উদ্‌যাপনের মধ্যেও একজনকে মুক্ত করতে না পারার ব্যর্থতায় হোয়াইট হাউসের আক্ষেপ রয়েই গেছে। আর তিনি হলেন রুশ ভিন্নমতাবলম্বী অ্যালেক্সি নাভালনি।

রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দিবিনিময় প্রক্রিয়ায় ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচসহ উভয় পক্ষের ২৬ জন মুক্তি পেয়েছেন।

তুরস্কের মধ্যস্থতায় হওয়া ওই বন্দিবিনিময় চুক্তির সঙ্গে যুক্ত আছে সাতটি দেশ। চুক্তির ফলে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের কারাগার থেকে ১০ জন। মুক্তি পাওয়ার পর এসব বন্দীকে আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘অ্যালেক্সি নাভালনিসহ অন্য বন্দীদের মুক্তিতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছিলাম। এ প্রক্রিয়া চলার মধ্যেই দুঃখজনকভাবে তিনি মারা যান।’

রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক, ১ জন মার্কিন গ্রিন কার্ডধারী, ৫ জন জার্মান ও ৭ জন রুশ রাজবন্দী রয়েছেন। অন্যদিকে রাশিয়ার যে ১০ বন্দী ছাড়া পেয়েছেন, তাঁরা ছিলেন যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগারে। এই ১০ জনের মধ্যে ২ জন অল্পবয়সীও রয়েছে।

নাভালনিকে মুক্ত করার বিষয়ে গত ফেব্রুয়ারিতে গোপন আন্তর্জাতিক আলোচনা যখন গুরুত্বপূর্ণ একপর্যায়ে পৌঁছায়, তখন রাশিয়ার আর্কটিক কারাগারে তাঁর মারা যাওয়ার তথ্য ঘোষণা করা হয়। ক্রেমলিনের দুর্নীতির খবর প্রকাশ করে মস্কোর রোষানলে পড়েছিলেন নাভালনি। পরে ১৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ওই কারাগারে বন্দী ছিলেন তিনি।

নাভালনির এমন আকস্মিক মৃত্যুর খবর বন্দিবিনিময় প্রক্রিয়ায় যুক্ত থাকা হোয়াইট হাউসের দলকে হতবিহ্বল করে। এ প্রসঙ্গে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘নাভালনির মৃত্যুর খবরে ওই দলের মনে হয়েছিল, যেন বাতাস তাদের নৌযানের পালগুলো উল্টে দিয়েছে।’

বন্দিবিনিময়ের বিষয়ে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনির ঘনিষ্ঠ লিওনিড ভলকভ বলেন, ঐতিহাসিক এই বন্দিবিনিময় অনেকের জন্য আনন্দের হলেও তাঁর জন্য কষ্টের। কারণ, নাভালনি বেঁচে থাকলে তাঁর নামও বন্দিবিনিময়ের এই তালিকায় থাকত।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত