আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ময়লার স্তূপ থেকে ২ বছরে আয় ৯৪ লাখ টাকা

ময়লার স্তূপ থেকে ২ বছরে আয় ৯৪ লাখ টাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাসের ৩৪ বছর বয়সী টিফানি বাটলার। ময়লার বাক্স থেকে তিনি নিয়মিত ব্যবহারের উপযোগী মূল্যবান জিনিসপত্র খুঁজে বেড়ান। এ কাজ করতে গিয়ে সম্প্রতি হয়েছেন খবরের শিরোনাম।

টিফানি সম্প্রতি একটি ময়লার বাক্সে নিউ ব্যালান্স ব্র্যান্ডের নতুন জুতাভর্তি (ট্রেইনার্স) একটি বড় ব্যাগ খুঁজে পান। এসব জুতার একেক জোড়ার দাম প্রায় ১৪ হাজার টাকা। সঙ্গে নতুন আরও কিছু জিনিস পেয়েছেন। এর মধ্যে ছিল একই ব্র্যান্ডের টি-শার্ট, পানির বোতল ও মোজা।

টিফানি সপ্তাহে দুই থেকে তিনবার বর্জ্য ফেলার বাক্সে ব্যবহার্য জিনিস খোঁজেন। সবশেষ তিনি যে জিনিসগুলো খুঁজে পেয়েছেন, সেটিকে অপ্রত্যাশিত ভাগ্য বলেই বর্ণনা করা হচ্ছে। কারণ, এর আগে ওই এলাকায় ভালো কিছু খুঁজে পাননি তিনি।

ভিন্নধর্মী সংবাদমাধ্যম হোয়াটস দ্য জ্যামকে দেওয়া সাক্ষাৎকারে টিফানি বলেন, আপনি কখনোই জানবেন না, দোকানগুলো কখন তাদের অবিক্রীত জিনিস ফেলে দেবে। এটি সত্যিকার অর্থেই ভাগ্যের বিষয়।

টিফানির হিসাব অনুযায়ী, ময়লার বাক্সে খুঁজে পাওয়া জিনিস বিক্রি করে গত ২ বছরে তিনি প্রায় ৮০ হাজার ডলার (৯৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকা) আয় করেছেন। ময়লার বাক্সে ব্যবহার্য জিনিস খুঁজে পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন টিফানি। মানুষের ফেলে দেওয়া এসব জিনিসের সম্ভাব্য মূল্যও তুলে ধরেন সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ৩০ লাখ।

মূল্যবান জিনিস বা বড় অঙ্কের নগদ অর্থ খুঁজে পাওয়ার বিষয়টি পৃথিবীতে নতুন নয়। ময়লার বাক্সে নগদ অর্থ ও মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার অনেক আলোচিত ঘটনা আছে।

২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে ময়লার স্তূপে একজন পরিচ্ছন্নতাকর্মী ডলারের কয়েকটি বান্ডিল খুঁজে পান। হিসাব করে দেখা যায়, সেসব বান্ডিলে ৩০ লাখ ডলার ছিল। পরে অবশ্য পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে ডলারগুলো ছিল জাল।

সেই বছরের নভেম্বরে বেঙ্গালুরুর হেবাল এলাকায় একটি ময়লার স্তূপে ২৩ বান্ডিল নোট খুঁজে পেয়েছিলেন সালমান শেখ নামের ওই ব্যক্তি।

সালমান বলেন, ‘আমি কাজ করছিলাম। এ সময় হঠাৎ অনেকগুলো নোট দেখতে পাই। এতে আমি রীতিমতো বেহুঁশ হয়ে গেছি। এর আগে এত বেশি অর্থ আর কখনো দেখিনি। তবে আমি নিশ্চিত, সেগুলো ভারতীয় মুদ্রা ছিল না।’

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত