আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গুগলের একচেটিয়া দখল অবৈধ: মার্কিন বিচারক

গুগলের একচেটিয়া দখল অবৈধ: মার্কিন বিচারক

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রতিযোগিতা দমন করতে এবং অনলাইন অনুসন্ধান আর এ–সম্পর্কিত বিজ্ঞাপনে একচেটিয়া অধিপত্য বজায় রাখতে গুগল বেআইনিভাবে কাজ করছে বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক।

রায়টি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের জন্য দারুণ এক ধাক্কা। কারণ, এই রায়ের পর প্রযুক্তি খাতের বৃহৎ এই কোম্পানিটিকে তাদের ব্যবসা নীতিতে পরিবর্তন আনতে হতে পারে।

অনলাইন সার্চ মার্কেটের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে গুগল, এই অভিযোগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ গুগলের বিরুদ্ধে মামলাটি করে।

প্রতিযোগিতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ (ফেডারেল ট্রেড কমিশন) প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে।

গতকাল যে মামলাটির রায় এসেছে, সেটিকে গুগল এবং এর মালিকদের জন্য অস্তিত্বের হুমকি বলে বর্ণনা করা হচ্ছিল।

এই রায়ের ফলে গুগল ও অ্যালফাবেটকে কী কী সাজার মুখে পড়তে হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী শুনানিতে তাদের জরিমানা বা অন্যান্য প্রতিকারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

সরকার তাদের আবেদনে গুগলের ‘স্ট্রাকচারাল রিলিফ’ চেয়েছে। অন্তত, তাত্ত্বিকভাবে এর অর্থ দাঁড়াতে পারে যে কোম্পানিটি ভাগ ভাগ করে ফেলা।

নিজের আদেশে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অমিত মেহতা বলেন, স্মার্টফোন ও ব্রাউজারে ‘ডিফল্ট সার্চ ইঞ্জিন’ হওয়া নিশ্চিত করতে গুগল লাখো কোটি ডলার খরচ করে।

বিচারক মেহতা তাঁর ২৭৭ পাতার উপদেশে আরও বলেন, ‘গুগল একচেটিয়া এবং একচেটিয়াবাদের রক্ষক হিসেবে কাজ করেছে।’

এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছে অ্যালফাবেট।

কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এই আদেশ এই স্বীকৃতি দিয়েছে যে গুগল গ্রাহকদের জন্য সেরা সার্চ ইঞ্জিন। তবে শেষ পর্যন্ত রায়ে এটা বলা হয়েছে, আমাদের এটির সহজলভ্য করার অনুমতি দেওয়া উচিত নয়।’

ওয়াশিংটন ডিসিতে ১০ সপ্তাহ শুনানি শেষে গতকাল ওই রায় দেওয়া হয়। শুনানিতে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, গুগল অ্যাপল, স্যামসাং, মোজিলা এবং অন্যান্য কোম্পানিকে তাদের প্ল্যাটফর্মে গুগল সার্চ ইঞ্জিনকে ‘ডিফল্ট’ হিসেবে আগেই বসানোর জন্য প্রতি বছর লাখো কোটি ডলার খরচ করে।

গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি নিয়েও মামলা হয়েছে। যে মামলার বিচার কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

ইউরোপেও একক আধিপত্য–সংক্রান্ত মামলায় গুগলকে কোটি কোটি ডলার জরিমানার মুখে পড়তে হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত