আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের

ছবিঃ এলএবাংলাটাইমস

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এ ছাড়া ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরানসহ তাদের বিভিন্ন প্রক্সিগোষ্ঠী। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ায় যত দ্রুত সম্ভব ‘টিকিট’ কেটে লেবানন ত্যাগের পরামর্শ দিয়েছে বৈরুতে মার্কিন দূতাবাস।

অন্যদিকে লেবাননে থাকা নিজ নাগরিকদের প্রতি একই ধরনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই সতর্কবার্তা জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত আরও অবনতি হতে পারে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। দুইপক্ষই এর প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিয়েছে।

হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাবনে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের শিকার হয়। এনিয়ে হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের বার্তা দিয়েছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও নিজ নাগরিকদের লেবানন দ্রুত ত্যাগের পরামর্শ দিয়েছে জর্ডান। দেশটি তার নাগরিকদের লেবাননে এখন ভ্রমণ না করার জন্যও সতর্ক করেছে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত