আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হলো উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে ওই জরিপ চালিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। অংশ নিয়েছিলেন ১ হাজার ৯৭৩ জন। আজ শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ওই তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। কমলা যেখানে ৫০ পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্পের পয়েন্ট ৪৬।

নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম তিন অঙ্গরাজ্যে উচ্চপর্যায়ের জনমত জরিপ চালানো হলো। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়ে ছিলেন ট্রাম্প।

বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তাঁর জায়গায় বসেন কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেওয়ায় সেখান অবস্থান শক্ত হলো ডেমোক্র্যাটদের। মার্কিন নির্বাচনে কোনো দলের জয়–পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভানিও ও মিশিগান—এই তিন অঙ্গরাজ্যে ভোটের ফলের ওপর।

মিশিগানের হল্যান্ড শহরের বাসিন্দা ৮৯ বছর বয়সী লেস ল্যাসনার। সচরাচর তিনি রিপাবলিকান পার্টিকেই ভোট দেন। তবে এবার কমলা হ্যারিসের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন। ডেমোক্র্যাটদের কিছু নীতির সঙ্গে তাঁর দ্বিমত থাকলেও ল্যাসনার বলেন, ট্রাম্পের ‘অসম্মানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ আচার–আচরণের জন্য তিনি এবার তাঁর পক্ষে নেই।

২০১৬ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন ল্যাসনার। কমলা হ্যারিস সম্পর্কে তিনি বলেন, ‘তাঁর চারিত্রিক কিছু গুণাবলি আসলেই আমাকে আকর্ষণ করে। আমি তাঁর সব নীতির সঙ্গে একমত, তা নিশ্চিতভাবে বলছি না। তবে তাঁর বিপরীতে যিনি দাঁড়িয়েছেন, তিনি কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য নন। কারণ, একটা মানুষের চরিত্রই সবকিছু।’

এদিকে নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচার চালাচ্ছে কমলা ও ট্রাম্প শিবির। এরই অংশ হিসেবে কমলা হ্যারিস গতকাল শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজ নেভাডার লাস ভেগাসে যাওয়ার কথা রয়েছে তাঁর। ডোনাল্ড ট্রাম্পও গতকাল পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তিনি মন্টানা অঙ্গরাজ্যের বোজেমানে একটি সমাবেশ করেছেন। ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে মন্টানায় জয় পেয়েছেন রিপাবলিকানরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত