আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাবার খবরে মিশিগানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাবার খবরে মিশিগানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ারে গত ৩ ‌ও ৪ আগস্ট শনি ও রোববার বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর উদ্যোগে ১৫তম 'বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল' (দুইদিনব্যাপী মেলা) অনুষ্ঠি হয়েছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলেছে। মিশিগানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে   প্রবাসী বাঙ্গালিরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। রোববার সন্ধ্যায় মেলায় গিয়ে দেখা যায় মানুষের ঢল নেমেছিলো। ছন্দে বাধা  প্রবাস জীবনের  নগর ব্যস্ততায় মেলায়   সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার ছিল এক সুবর্ণ সুযোগ। আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা, সব মিলিয়ে এবারের এ মেলা ছিল জমজমাট। এ মেলায় ব্যতিক্রমী কিছু কার্যক্রম চোখে পড়েছে, এর মধ্যে হচ্ছে, ভোটার রেজিস্ট্রশন অনেকেই এখান থেকে ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধন করান, এছাড়াও এন,ওয়াই,এক্স নামক গাড়ীর যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কোম্পানী মেলায় একটি স্টল দিয়েছেন, তারা এখানে চাকরি প্রত্যাশীদের নাম নিবন্ধন করেছেন যাদেরে পরবর্তী সময়ে কাজের জন্য ডাকা হবে বলে এই প্রতিবেদকে  জানিয়েছেন ঐ কোম্পানির একজন কর্মকর্তা। মেলায় ছিল রকমারি দোকানপাট। সেসব দোকানে ছিল শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের দোকান। মেলায় ছিল আকর্ষণীয় রাফেল ড্র। মেলাকে সুন্দর ও আকর্ষণীয় করতে স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ কাজ  করেছেন। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেছেন এছাড়াও অতিথি শিল্পী হিসেবে ছিলেন  বাউল কালা মিয়া, চির সবুজ গায়ক কুমার বিশ্বজিতসহ আরো অনেকে। কুমার বিশ্বজিত গান শুরুর আগে কোটা আন্দোলনে নিহত ছাত্রজনতার উদ্দেশ্যে ৩০ সেকেন্ড নীরবতা পালন করতে সবাইকে অনুরোধ করলে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শকশ্রোতা দাড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তার ছেলের ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর গত  ১৮ মাস কোন গান করতে পারেননি। তিনি একে একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে জীবনের ছোট ছোট গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করেন। মাঠে উপস্থিত দর্শকশ্রোতারা তার গানের সাথে কন্ঠ মিলিয়ে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।

সুত্রঃ প্রথম আলো 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত