আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে শাস্তি পাওয়া অধিকাংশ শিক্ষার্থী শিগগিরই ক্যাম্পাসে ফিরবেন

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে শাস্তি পাওয়া অধিকাংশ শিক্ষার্থী শিগগিরই ক্যাম্পাসে ফিরবেন

ছবিঃ এলএবাংলাটাইমস

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় অনেক শিক্ষার্থী শৃঙ্খলামূলক ব্যবস্থা, সাময়িক বহিষ্কারাদেশ বা গ্রেপ্তারের মুখোমুখি হন। এই শিক্ষার্থীদের অধিকাংশ শিগগিরই ক্যাম্পাসে ফিরবেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির সরবরাহ করা তথ্য থেকে এ কথা জানা গেছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক হতাহতের ঘটনার প্রতিবাদে গত এপ্রিল-মে মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুমুল শিক্ষার্থী বিক্ষোভ হয়।

সে সময় দেশটির অভিজাত আইভি লিগভুক্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ হয়েছিল। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁরা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া বন্ধ করতে বলেন।

শিক্ষার্থী বিক্ষোভ সামাল দেওয়া নিয়ে তীব্র বিতর্ক-সমালোচনার জেরে গত সপ্তাহে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক পদত্যাগ করেন।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা গত এপ্রিলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছিলেন। তাঁরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ে থাকা ইসরায়েলি সম্পদ বিক্রি করে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা

ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষের অভিযোগ তদন্তকারী প্যানেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিক্ষোভসংক্রান্ত তথ্য চেয়েছিল। বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ অপর্যাপ্ত ছিল বলে শুনানিতে সমালোচনা করেছিল প্যানেল।

গতকাল সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২৯ এপ্রিল থেকে ১ মের মধ্যে ৮০ জনের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে মাত্র ৫ জন এখন অন্তর্বর্তী সাময়িক বহিষ্কারাদেশের আওতায় আছেন।

বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা তথ্যে দেখা গেছে, বিক্ষোভের ঘটনায় বেশ কিছু শৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ এখনো চলমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীকে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য অভিযুক্ত করেনি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত