আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেলর সুইফটের ‘ভোট চাওয়ার ছবি’ পোস্ট করায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক

টেলর সুইফটের ‘ভোট চাওয়ার ছবি’ পোস্ট করায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পপ তারকা টেলর সুইফটের ছবি পোস্ট করেছেন। তাতে টেইলর সুইফট নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

ট্রুথ সোশ্যালে গত রোববার টেলর সুইফটের ছবিসহ আরও কিছু ছবি পোস্ট করেন ট্রাম্প। ওই ছবিগুলো এক্সের (সাবেক টুইটার) স্ক্রিনশট। যেখানে দেখা যায়, সুইফট লাল, সাদা ও নীল রঙের পোশাক পরে আছেন। ক্যাপশনে লেখা, ‘টেলর সুইফট চান আপনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেন’।

সুইফটের অনেক ভক্ত এবং কয়েকটি নজরদারি গ্রুপ বলেছে, ট্রাম্প যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোর বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

এবারের নির্বাচনে সুইফট এখনো প্রকাশ্যে কাউকে সমর্থন দেননি। তবে ২০২০ সালে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলাকে সমর্থন দিয়েছিলেন। সে বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন সুইফট।

গতকাল সোমবার থেকে শিকাগোতে ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের যেকোনো দিন ডেমোক্রেটিক দল থেকে নভেম্বরের নির্বাচনের জন্য তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণা করা হবে।

টেলর সুইফট ছাড়াও আরও কয়েকজন নারীর ছবি পোস্ট করেছেন ট্রাম্প। তিনি যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোয় নারীরা ‘সুইফটিস ফর ট্রাম্প’ লেখা টি–শার্ট পরে আছেন।
ব্যঙ্গাত্মক একটি প্রতিবেদনও পোস্ট করেছেন ট্রাম্প। প্রতিবেদনের শিরোনাম ‘আইএসআইএস টেলর সুইফটের কনসার্ট ভেস্তে দেওয়ায় সুইফটিরা ট্রাম্পের দিকে ঝুঁকছেন’। প্রতিবেদনটির শিরোনামের ওপরে লেখা ‘স্যাটায়ার’(ব্যঙ্গাত্মক)।

একটি হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এমন বক্তব্য দেওয়ার পর এ মাসে ভিয়েনায় তিনটি কনসার্ট বাতিল করেছেন সুইফট। এই প্রেক্ষাপটে এমন ব্যঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় ১৯ বছর বয়সী স্থানীয় এক তরুণকে গ্রেপ্তারও করেছে। ওই তরুণ ইসলামিক স্টেটের মতাদর্শে বিশ্বাসী।
সুইফটের ছবি ব্যবহারের বিষয়ে ট্রাম্পের নির্বাচনী শিবিরের মুখপাত্র স্টিভেন চেউংকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সুইফটিস ফর ট্রাম্প একটি বড় আন্দোলন, যা প্রতিদিনই আরও বড় হচ্ছে।’

ভোক্তা অধিকার দল পাবলিক সিটিজেন বলেছে, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়, ট্রাম্পের এই পোস্ট তার আরেকটি উদাহরণ। এ ধরনের ভুয়া তথ্য নির্বাচনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত