আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কামালার

বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কামালার

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কামালা হ্যারিস। মনোনয়ন গ্রহণের ভাষণে কামালা বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে তিনি গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন।

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।

ঐতিহাসিক এই মুহূর্তে সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে কামালা বলেন, ‘জনগণের পক্ষ থেকে, প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে; দল, জাতি, লিঙ্গ বা আপনার দাদি যে ভাষায় কথা বলেন—তা নির্বিশেষে...আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি।’
আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কমলা।
কামালা বলেন, দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।

তিনি তাঁর মনোনয়নকে একটি নতুন পথ তৈরির সুযোগ হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

জাতি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন কমলা। বলেন, ‘আমি আমাদের দেশকে আমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি যেখানেই যাই, যাঁদের সঙ্গেই আমার দেখা হয়, আমি এমন একটি জাতি দেখতে পাই, যে জাতি এগিয়ে যেতে প্রস্তুত, পরবর্তী পদক্ষেপ ও অবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত। এটাই আমেরিকা।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের হামলার নিন্দা করেন কমলা। একই সঙ্গে গত ১০ মাস ধরে গাজায় যা ঘটেছে, তাকে ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করেন তিনি।

কমলার ভাষণে ইউক্রেন প্রসঙ্গও আসে। বলেন, তিনি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকবেন।

স্বৈরশাসকদের কাছে ট্রাম্পের মাথানত করার অভিযোগ করেন কমলা। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে, তাঁর অবস্থান কোথায়, তা তিনি জানেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, তা–ও তিনি জানেন।

মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানান কমলা। তিনি মার্কিন ভোটারদের আশাবাদ দ্বারা পরিচালিত হতে বলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত