আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তরমুজের আদলে তৈরি মোড়কে মাদক জব্দ

তরমুজের আদলে তৈরি মোড়কে মাদক জব্দ

ছবি: এলএবাংলাটাইমস

মাদকদ্রব্য পাচার করতে প্রায়ই নতুন নতুন কৌশল অবলম্বন করতে দেখা যায় মাদক পাচারকারীদের। কখনো পেটের মধ্যে, কখনো পায়ুপথে, আবার কখনো অস্ত্রোপচার করে ত্বকের নিচে লুকিয়েও মাদক পাচারের নজির আছে। আইনের চোখ ফাঁকি দিতে এসব কৌশলে নিয়মিত পরিবর্তন আনেন অপরাধীরা। সম্প্রতি মাদক পাচারের ভিন্নধর্মী একটি নজির মিলেছে যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো সীমান্তে অভিযান চালায় মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থা। সন্দেহভাজন একটি তরমুজের ট্রাকে তল্লাশি করেন সংস্থাটির কর্মকর্তারা। ট্রাকে থাকা কিছু তরমুজ কাটার পর ভেতরে পাওয়া যায় উচ্চ মূল্যের মাদক মেথামফেটামিন। তবে এসব তরমুজ কাগজ দিয়ে বানানো। কাগজের ওপর তরমুজের খোসার মতো রং করে তৈরি করা মোড়কে ভরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছিল।

মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ওই ট্রাকে যে পরিমাণ মেথামফেটামিন পাওয়া গেছে তার অর্থমূল্য ৫০ লাখ ডলার (প্রায় ৬০ কোটি টাকা)। ১৬ আগস্ট এসব মাদক জব্দ করা হয়। ট্রাক থেকে আসল তরমুজের মধ্য থেকে ১ হাজার ২২০টি তরমুজের আদলে তৈরি মোড়ক উদ্ধার করা হয়। এসব মোড়ক থেকে ৪ হাজার ৫৮৭ পাউন্ড বা ২ হাজার ৮০ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে সীমান্তের অপরাধ তদন্ত সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসে সোপর্দ করা হয়েছে।

মেথামফেটামিন মূলত ক্রিস্টাল মেথ নামে বেশি পরিচিত। শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এই মাদক। এটি দেখতে চকচকে নীল-সাদা শিলাখণ্ডের মতো। এ মাদক ব্যবহারের ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, দাঁতক্ষয় ও স্থায়ী হ্যালুসিনেশনসহ নানা ধরনের জটিল শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত