আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৫৪ তলা ‘তাসের বাড়ি’

৫৪ তলা ‘তাসের বাড়ি’

ছবিঃ এলএবাংলাটাইমস

একের পর এক তাস সাজিয়ে মাত্র ৮ ঘণ্টায় ৫৪ তলা তাসের বাড়ি বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রায়ান বার্গ।

পেশায় স্থপতি বার্গ একজন তারকা কার্ড-স্ট্যাকিং শিল্পী (যাঁরা তাসের ওপর তাস সাজিয়ে নানা আকৃতির কাঠামো তৈরি করেন)। তাঁর এই রেকর্ড অনেককেই বিমোহিত করেছে।

নতুন এই রেকর্ড গড়তে তাস সাজিয়ে বার্গ যে অবকাঠামোটি তৈরি করেছেন, সেটির চূড়ান্ত ধাপের কাজ করতে তাঁকে একটি মই ব্যবহার করতে হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (জিডব্লিউআর) অফিশিয়াল অ্যাকাউন্টে বার্গের এই কর্মযজ্ঞের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

বার্গের ঘড়ির কাঁটায় সময় বেঁধে দেওয়া হয়েছিল। যার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক তাস সাজিয়ে গেছেন বার্গ। জিডব্লিউআরের কর্মকর্তা টমাস ব্রাডফোর্ডের চোখের সামনে কাজটি করেন তিনি।

বার্গ তাস দিয়ে ৫৪ তলা বাড়ি গড়েই ক্ষান্ত হননি। তাঁর তৈরি কাঠামোটি কতটা দৃঢ়, সেটা প্রমাণে শেষে তিনি সেটির মাথায় একটি মুঠোফোন রাখার চ্যালেঞ্জও গ্রহণ করেন। সেই চ্যালেঞ্জে সাফল্যের সঙ্গে উতরে যান তিনি।

জিডব্লিউআর বার্গের তাসের বাড়ি তৈরির ভিডিওটি পোস্ট করে লিখেছে, ‘তাস দিয়ে গড়া সবচেয়ে উঁচু বাড়ি তৈরি হয়েছে ৮ ঘণ্টায়! ব্রায়ান বার্গকে তাঁর নতুন রেকর্ডের জন্য শুভেচ্ছা।’

জিডব্লিউআরের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, বার্গ তাঁর এই তাসের বাড়ি তৈরিতে কোনো আঠা, তার বা ধাতব কোনো কিছুর সহায়তা নেননি।

যে কক্ষে বার্গ অসাধারণ এই কাঠামো তৈরি করেন, সেটিতে বাতাস চলাচল প্রায় বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া কক্ষটিতে উচ্চ আর্দ্রতা বজায় রাখা হয়েছিল। পুরো প্রক্রিয়ায় কার্ডগুলো যেন স্থির থাকে।

তাস দিয়ে অবকাঠামো তৈরিতে ছোটবেলা থেকেই সিদ্ধহস্ত ব্রায়ান বার্গ। গড়েছেন একের পর এক রেকর্ড। নিজের গড়া রেকর্ডই ভেঙেছেন একাধিকবার।

বার্গের বর্তমান রেকর্ড ২৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার কাঠামো গড়া। ২০০৭ সাল থেকে এ কাজে তিনি অপরাজিত। তিনি মূলত ১৯৯২ সালে তাস দিয়ে কাঠামো তৈরির রেকর্ড গড়েন। এর পর থেকে নিজের রেকর্ড তিনি নিজেই ভেঙে চলেছেন। তাস দিয়ে গড়া সবচেয়ে বড় কাঠামো তৈরির রেকর্ডেরও মালিক ছিলেন বার্গ।

বার্গ একবারে তিনটি মাকাউ হোটেলের রেপ্লিকা তৈরি করেন। সেটির দৈর্ঘ্য ছিল ৩৪ ফুট ১ ইঞ্চি, চওড়া ১১ ফুট ৭ ইঞ্চি ও উচ্চতা ৯ ফুট ৫ ইঞ্চি।

গত বছর ভারতের অর্ণব দাগা তাঁর এই রেকর্ড ভাঙেন। অর্ণব তাস দিয়ে যে অবকাঠামো গড়েছিলেন, সেটির দৈর্ঘ্য ৪০ ফুট, চওড়া ১৬ ফুট ৮ ইঞ্চি ও উচ্চতা ১১ ফুট ৪ ইঞ্চি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত