আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভোটাররা কী ভাবছেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভোটাররা কী ভাবছেন

ছবি: এলএবাংলাটাইমস

আর মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় বাকি। এর পরই আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে লড়াইয়ের মাঠে নামবেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন ঘিরে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলো।

এমনই একটি অঙ্গরাজ্য জর্জিয়া। সেখানে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এই ১৬টি ভোট কে পাবেন, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অঙ্গরাজ্যটির র‍েবান এলাকা। নির্বাচনে যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে অন্তত ২৭০টি পাবেন, তিনিই বসবেন হোয়াইস হাউসে প্রেসিডেন্টের গদিতে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি দোদুল্যমান, সেগুলোর একটি জর্জিয়া। এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে পস বলেন, ‘আমি মনে করি, তিনি ভালো অনেক কিছু করেছেন।’

রেবান এলাকাটির অবস্থান ‘বাইবেল বেল্টের’ একেবারে কেন্দ্রে। এখানে রক্ষণশীল খ্রিষ্টান মানুষের সংখ্যা বেশি। পস বলেন, ‘খ্রিষ্টান ও রক্ষণশীল হওয়ার কারণে আমরা বেশির ভাগ সময় রিপাবলিকানদের ভোট দিই। তাই এবার আমরা ট্রাম্পকে ভোট দেব।’

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় চলতি বছরে আদালতে দোষী সাব্যাস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে সময়ে আদালত এই মামলার রায় দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন ৪৮ বছর বয়সী এলিজাবেথ অ্যাডামস।

আসন্ন নির্বাচনের প্রক্রিয়ার ওপর গভীর নজর রাখছেন বলে জানিয়েছেন রেবনের বাসিন্দারা। ধর্মীয় আচার পালনে নিয়মিত চার্চে যাওয়া এলিজাবেথ অ্যাডামস বলেন, ‘কোনটা সত্যি আর কোনটাতে রাজনীতির গন্ধ রয়েছে, তা আমরা নজরে রাখার চেষ্টা করছি।’

প্রায় ৩০ বছর ধরে রিপাবলিকানদের ভোট দিয়ে এসেছেন সোনিয়া রেন্ডন। তবে বিগত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়েছিলেন তিনি। রেন্ডন বলেন, অ্যাপালাচান অঞ্চলের যেসব এলাকায় রিপাবলিকানদের আধিপত্য রয়েছে, ‘সেসব জায়গায় আমি মুখ বন্ধ রাখি আর একটু হাসি দিই।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত