আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আফগানিস্তান ইস্যু হলেও দেশটির শরণার্থীরা গুরুত্ব পাচ্ছেন কি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আফগানিস্তান ইস্যু হলেও দেশটির শরণার্থীরা গুরুত্ব পাচ্ছেন কি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না নাসরিন (ছদ্মনাম)। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর সেখান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্র চলে আসেন ২৭ বছরের এই তরুণী।

যুক্তরাষ্ট্রে নাসরিনের ভোটাধিকার নেই। তবে দেশটিতে তাঁর মতো বসবাস করা আফগান শরণার্থীদের পক্ষ থেকে তিনি প্রধান দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর কাছে একটি বার্তা পৌঁছে দিতে চান।

নাসরিন বলেন, ‘আমি চাই, তারা আমাদের কথা শুনুক; বিশেষ করে তাঁদের কথা, যাঁরা যুক্তরাষ্ট্রের হয়ে (আফগানিস্তানে বসবাসকালে) কাজ করতেন।’

গত ৩০ আগস্ট ছিল আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনা চলে যাওয়ার তৃতীয় বার্ষিকী। এর মধ্য দিয়ে দুই দশক ধরে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটে। ২০০১ সালে তালেবান সরকারকে উৎখাত করতে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এতে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হলেও দেশটিতে থেকে যায় মার্কিন বাহিনী।

কিন্তু হুট করে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয় ও তালেবান বিনা মেঘে বজ্রপাতের মতো পুনরায় দেশটির ক্ষমতা দখলে নেয়, সেটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গভীর রেখাপাত করে গেছে।

এ ঘটনায় ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টিই সমালোচিত হয়। বিশেষ করে তালেবান যোদ্ধারা ঝড়ের বেগে অভিযান চালিয়ে পশ্চিমা–সমর্থিত আশরাফ গনি সরকারকে হটানোর পর এবং মার্কিন সেনা প্রত্যাহারের শেষের কয়েক দিন চরম বিশৃঙ্খলার মধ্যে কাবুল বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালানো লোকজনের ভিড়ে যে বোমা হামলা হয়, সেটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা রয়েছে। হামলায় ১৭০ আফগানের পাশাপাশি ১৩ মার্কিন সেনা নিহত হন। এমন ঘটনা ঘটার জন্য উভয় দল পরস্পরকে দায়ী করে।

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী) তালেবানের সঙ্গে একটি বিতর্কিত চুক্তিতে উপনীত হয়েছিলেন। চুক্তিতে ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত