আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিখোঁজ বিড়ালকে খুঁজে পাওয়া গেল দুই হাজার মাইল দূরের অন্য শহরে

নিখোঁজ বিড়ালকে খুঁজে পাওয়া গেল দুই হাজার মাইল দূরের অন্য শহরে

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যের বাড়ি থেকে প্রায় তিন বছর আগে বিড়ালটি হারিয়ে গিয়েছিল। সম্প্রতি তাকে পাওয়া গেছে প্রায় দুই হাজার মাইল দূরে ম্যাসাচুসেটসে। ইতিমধ্যে তাকে আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ডাকিন হিউম্যান সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘পথহারা চর্মসার’ একটি বিড়ালকে সম্প্রতি এক ব্যক্তি খুঁজে পেয়েছেন। পরে তিনি তাকে পশু নিয়ে কাজ করে এমন স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছে যান। সেখানে বিড়ালটির সঙ্গে থাকা মাইক্রোচিপ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ‘শোটো’ বলে শনাক্ত করা হয়। এরপরই জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে টেক্সাস থেকে পোষা বিড়ালটি হারিয়ে গিয়েছিল।

শোটোর মালিক কারলা বলেন, তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যখন ম্যাসাচুটেসের কোড নম্বর থেকে ফোন আসে, তখন প্রাথমিকভাবে তিনি কিছুটা সন্দিহান ছিলেন। তারপরও তিনি সেই ফোনকল ধরেন। যখন তিনি জানলেন, শোটোকে তাঁর বাড়ি থেকে দুই হাজার মাইল দূরে পাওয়া গেছে, তখন তিনি বেশ অবাক হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকিন হিউম্যান সোসাইটির পোস্টে বলা হয়, শোটো কীভাবে টেক্সাস থেকে ম্যাসাচুসেটস এসেছে, সেটা বোঝা যাচ্ছে না। কী জানি, হয়তো একমাত্র সেই-ই বলতে পারে, কীভাবে সে এত পথ পাড়ি দিল। তার এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার অভিযাত্রা হয়তো সারা জীবন অজানাই থেকে যাবে।

শোটোর মালিক কারলা টেক্সাস থেকে দীর্ঘ ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ম্যাসাচুসেটসে ডাকিনের কার্যালয়ে যান। সেখানে তাঁর সঙ্গে শোটোর দেখা হয়। তারপর তাকে তিনি বাড়ি নিয়ে আসেন।

ডাকিনের কর্মকর্তারা বলছেন, ‘আমরা শোটোকে তার মালিকের সঙ্গে পুনর্মিলন করিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি। মাইক্রোচিপের অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ জানাতেই হয়।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত