আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

মার্কিন যাজক মুক্ত করে দিল চীন

মার্কিন যাজক মুক্ত করে দিল চীন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিয়েছে চীন। ২০০৬ সাল থেকে তিনি চীনে কারাবন্দী ছিলেন। ৬৮ বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন।
ওয়াশিংটনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে, যাজক ডেভিডকে ভুলভাবে আটকে রেখেছে চীন। অনেক বছর আগে থেকেই ডেভিডের মুক্তি চেয়ে আসছিল মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের কারাগার থেকে ডেভিডের মুক্তির ঘটনাকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরেছেন। প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।

এর আগে ডেভিডের মেয়ে অ্যালিস সংবাদমাধ্যমকে বলেন, তাঁর বাবার স্থানীয় সময় রোববার টেক্সাসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, ‘আমি কতটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’

শুধু ডেভিড নন, চীনের কারাগারগুলোয় আরও কয়েকজন মার্কিন নাগরিক বন্দী আছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে মার্কিন ব্যবসায়ী কাই লি–কে বন্দী রেখেছে বেইজিং।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত