আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পকে মারতে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

ট্রাম্পকে মারতে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডায় নিজ বাড়ি মার-আ-লাগোর পাশে পাম বিচ এলাকায় গলফ মাঠের কাছে ঝোপের ভেতর প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যাচেষ্টাকারী। কয়েক মাসের মধ্যে সাবেক এই প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার এ ঘটনা নিয়ে কর্তৃপক্ষের এমন বক্তব্যে বিস্মিত স্থানীয়রা।

ট্রাম্প তাঁর কাছের বন্ধু আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফকে নিয়ে ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে গত রোববার দুপুরের পর যান। এ সময় আবহাওয়া ছিল গরম, আকাশ মেঘলা।

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ওই দিন বেলা ১টা ৩১ মিনিটে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিফথ ফেয়ারওয়েতে (গলফ মাঠের একটি অংশ) অবস্থান করছিলেন। ওই মুহূর্তে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের একজন মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান।

ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। তাঁকে হত্যাচেষ্টার এ ঘটনা স্মরণ করে পরদিন গতকাল সোমবার রাতে ট্রাম্প বলেন, গলফ খেলার সময় কাছাকাছি দূরত্বে ‘সম্ভবত চার বা পাঁচটি’ গুলির শব্দ শুনেছেন তিনি।

অভিযুক্ত রুথের বাড়ি নর্থ ক্যারোলাইনায়। এক সময় নির্মাণশ্রমিক ছিলেন তিনি। সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা তাঁর নেই। তবে একাধিকবার তিনি সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এ যুদ্ধে অংশ নিতে ইউক্রেন যাওয়ার আগ্রহ দেখিয়েছিলন তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ ও প্রয়োজনে প্রাণ বিসর্জনের ইচ্ছার কথাও জানিয়েছিলেন ওয়েসলি রুথ। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি ইউক্রেনে গিয়ে স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে চাই। প্রয়োজন হলে প্রাণও দেব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত