আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের

ছবি: এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া। ২০১৫ সালে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন, তখন থেকেই রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার শুরু। একটা অভিযোগ রয়েছে, সে বছর নির্বাচনে জয় পেতে ট্রাম্পকে সাহায্য করেছিল ক্রেমলিন।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন ট্রাম্প। বারবার তিনি একটি দাবি করে আসছেন যে খুব দ্রুত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি। তবে এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এখনো খোলাসা করেননি।

এবারের নির্বাচনে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের ভূমিকা কী হতে পারে, এক ‘পডকাস্টে’ সে বিষয়ে কিছুটা জানিয়েছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক, কী রয়েছে ওই পরিকল্পনায়।

ইউক্রেন যু্দ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি যেসব নীতি হাতে নিয়েছে, তার কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তাঁর মতে, এই যুদ্ধে তহবিল ও অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা হবে না।

ট্রাম্পের একটি বড় দাবি হচ্ছে, ২০২০ সালে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এই যুদ্ধ ‘২৪ ঘণ্টায়’ থামাতে পারবেন বলেও উঁচু গলায় কথা বলেছেন তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের সঙ্গে বির্তকে মুখোমুখি হন ট্রাম্প। সেখানেও তিনি বলেছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি যদি জয় পান, তাহলে জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে বসার আগেই যুদ্ধ থামাতে পারবেন।

আর সম্প্রতি এক সাক্ষাৎকারে টাম্প বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কীভাবে থামানো যায়, সে বিষয়ে আমার কাছে একটি চমৎকার পরিকল্পনা রয়েছে। তবে আমি ওই পরিকল্পনা আপনাদের কাছে প্রকাশ করব না। কারণ, প্রকাশ করলে সেগুলো পরে ব্যবহার করতে পারব না।’

ট্রাম্প তাঁর পরিকল্পনা প্রকাশে অপারগতা জানালেও তাঁর রানিং মেট জেডি ভ্যান্স কিন্তু এ বিষয়ে অতটা চাপা নন। তিনি বলেন, নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলে একটি ‘শান্তিপূর্ণ সমাধানের’ লক্ষ্যে ক্রেমলিন, ইউক্রেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবেন ট্রাম্প।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে যে সীমারেখা রয়েছে, তাকে বেসামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ভ্যান্স। তবে ওই অঞ্চল কোথায় হবে, তা উল্লেখ করেননি। এটুকু বলেছেন, অঞ্চলটি ‘এতটাই সুরক্ষিত থাকবে যে রাশিয়া আর অনুপ্রবেশ করতে পারবে না।

সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, ইউক্রেন তাদের সার্বভৌমত্ব ধরে রাখবে। আর রাশিয়াও কিয়েভের কাছ থেকে নিরপেক্ষ থাকার এই নিশ্চয়তা পাবে যে তারা ন্যাটো বা অন্য কোনো জোটে যোগ দেবে না। সমঝোতাটা শেষ পর্যন্ত এমনটাই হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য জেডি ভ্যান্স। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে ‘ভালো ও খারাপের’ যুদ্ধ হিসেবে বিবেচনা করার পক্ষে রিপাবলিকান এই নেতা। তাঁর মতেত, রাশিয়ার ইউক্রেনে অভিযান চালানো উচিত হয়নি। আবার ইউক্রেনীয়দের মধ্যেও দুর্নীতির অনেক সমস্যা রয়েছে।

আসন্ন ভবিষ্যতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্প যেসব কথা বলেছেন, তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চলতি মাসের শুরুর দিকে তিনি বলেন, এ ধরনের চিন্তভাবনা ‘কল্পনার রাজ্যেই হয়’।

এদিকে আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি বলেছেন, কমলাকে ‘সমর্থন’ করে মস্কো। হয়তো তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত