আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘পোষা বিড়াল’ খেয়ে ফেলার অভিযোগ: সেখানেই যাচ্ছেন ট্রাম্প

‘পোষা বিড়াল’ খেয়ে ফেলার অভিযোগ: সেখানেই যাচ্ছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে যাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হাইতির অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের ‘পোষা বিড়ালসহ অন্যান্য পোষা প্রাণী খেয়ে ফেলছেন’ এমন গুজব রটার পর সেখানে জাতিগত উত্তেজনা দেখা দিয়েছে। গুজবটি রটানো হয়েছে ট্রাম্পের প্রচারশিবির থেকেই।

ট্রাম্প নিজেই গতকাল বুধবার (স্থানীয় সময় সন্ধ্যায়) নিউইয়র্কের লং আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে স্প্রিংফিল্ড সফরে যাওয়ার কথা জানান। সমাবেশে আসা উচ্ছ্বসিত সমর্থকদের তিনি বলেন, ‘আমি স্প্রিংফিল্ডে যাচ্ছি এবং আমি অরোরা যাচ্ছি।’

আগামী দুই সপ্তাহের মধ্যে স্প্রিংফিল্ড যাবেন বলেও জানিয়েছেন তিনি।

অরোরা শহরটি  কলোরাডো অঙ্গরাজ্যে। সেখানে ভেনেজুয়েলার গ্যাং সদস্যরা হামলা চালিয়ে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দখল নিয়েছে বলে বারবার বলেছেন ট্রাম্প।

কৌতুক করে ট্রাম্প বলেছেন, ‘আপনারা হয়তো আমাকে আর কখনো দেখতে পাবেন না, আচ্ছা ঠিক আছে।’  

ট্রাম্প যেখানে বুধবার এসব কথা বলেছেন, সেই লং আইল্যান্ডে অবৈধ অভিবাসীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। অভিবাসীদের ‘পশু’ ‘সন্ত্রাসী’ ‘অপরাধী’ ‘গ্যাং সদস্য’ বলে গালি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, অভিবাসীরা আমেরিকানদের জীবনধারণকে ধ্বংস করে দিচ্ছে।

ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কট্টর এবং আক্রমণাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে এটাকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। তিনি এটা প্রমাণ করতে চাইছেন, অভিবাসন বিষয়ে কমলার মনোভাব নরম। লাখ লাখ মানুষকে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়ার দায়ও তিনি কমলার ওপর চাপাতে চাইছেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে বিপুল সংখ্যায় সন্ত্রাসীরা আসছে। আমরা সেই সব হিংস্র লোকজনকে ধরে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চলেছি। এবং যদি তারা আবারও আসে, তবে তাদের চরম মূল্য দিতে হবে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত