আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি

প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা মনে করেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী ও সক্ষমতার ঘাটতি রয়েছে ডোনাল্ড প্রার্থীর। এমনকি, এসব এমপি তাদের দলীয় প্রার্থী ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠিও দিয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্ব) একটি চিঠি প্রকাশ করে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা শিবির। সেখানে স্বাক্ষর রয়েছে এই ১১১ জন সাবেক এমপির। স্বাক্ষরকারী এমপিরাও চিঠিটির বিষয়বস্তু ও নিজেদের নাম দস্তখতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে এমপিরা বলেছেন, আমরা বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী ও সক্ষমতা প্রয়োজন- তা কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই।

ট্রাম্পের গত মেয়াদের শাসনকাল স্মরণ করে চিঠিতে আইনপ্রণেতারা বলেন, এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন, সে সময় প্রায় প্রতিদিন সরকারের মধ্যে কোনো না কোনো ইস্যুতে হট্টগোল বাধতো। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন) হামলার পেছনে তার উসকানি ছিল। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্টের শপথ ভঙ্গ করেছেন।

‘ট্রাম্প যদিও নিজের সম্পর্কে প্রশাংসা করে বলেন, তিনি সমস্যার সমাধানের জন্য তিনি আলোচনায় বিশ্বাসী। কিন্তু তার অনিশ্চিত স্বভাব এই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার আচরণ ও তার উপদেষ্টাদের বেপরোয়া ব্যবহার খুবই দায়িত্বহীন, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে।

তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নন, বরং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য আনফিট।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস, যিনি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন।

বুধবার প্রকাশিত চিঠিটিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের বেশিরভাগই রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা। এদের অনেকে ট্রাম্পের সময় দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সদস্য ছিলেন। এমনকি এমন সাক্ষরকারীও বেশ কয়েকজন আছেন, যারা সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ বুশের সময়ে কংগ্রেসের এমপি ছিলেন।

আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা নিয়ে রিপাবলিকান পার্টিতে দিন দিন প্রকট হচ্ছে বিভাজন। এই সুযোগে ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের দলে টানতে ‘রিপাবলিকানস ফর হ্যারিস’ নামে একটি উইংও খুলেছে কমালার প্রচারণা শিবির।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা ডিক চেনি সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে সমর্থন করবেন। অন্যদিকে, তার মেয়ে ও বর্তমানে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য লিজ চেনি রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক।

মার্কিন রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই বিভাজনের ফলে লাভবান হচ্ছেন কমলা। কারণ, গত দুই মাসে প্রায় ২ ডজন রিপাবলিকান এমপি তার প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি, রিপাবলিকানপন্থি কয়েকজন ব্যবসায়ী নেতাও প্রকাশ্যে কমলাকে সমর্থন দিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত