আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কামালার ভার্চ্যুয়াল নির্বাচনী সমাবেশে তারকাদের মেলা

কামালার ভার্চ্যুয়াল নির্বাচনী সমাবেশে তারকাদের মেলা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পক্ষে ভোটার টানতে এবার তারকাদের জনপ্রিয়তা কাজে লাগাতে শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি একটি ভার্চ্যুয়াল নির্বাচনী সমাবেশ করেছেন। সমাবেশ সঞ্চালনা করেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী ও সঞ্চালক অপরাহ উইনফ্রে। ভার্চ্যুয়াল এই সমাবেশে হলিউড তারকাদের যেন মেলা বসেছিল।

কমলা হ্যারিসের ভার্চ্যুয়াল এই নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলার ও জুলিয়া রবার্টসের মতো খ্যাতনামা সব হলিউড তারকা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসা করে বক্তব্যও দেন তাঁরা। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে আয়োজিত ‘ইউনাইট ফর আমেরিকা’ নামের এই সমাবেশে কমলা হ্যারিস ও অপরাহ উইনফ্রে সশরীর অংশ নেন। হলিউড তারকারা যুক্ত হন ভার্চ্যুয়ালি।

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ হ্যালো, প্রেসিডেন্ট হ্যারিস বলে কমলা হ্যারিসকে সম্বোধন করেন। এ কথা বলেই মুচকি হেসে নিজের মুখ চেপে ধরেন মেরিল স্ট্রিপ। অবশ্য এর জবাবে হাসতে হাসতে কমলা হ্যারিস বলেন, এখনো ৪৭ দিন বাকি!

সমাবেশের শুরুতে অপরাহ উইনফ্রে কমলা হ্যারিসের কাছে জানতে চান, হঠাৎ কেন তিনি এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তিনিই হয়ে উঠলেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী। জবাবে কমলা হ্যারিস বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন আমাদের এগিয়ে আসতে হয়।’

দেড় ঘণ্টার এই সমাবেশে কমলা হ্যারিস গর্ভপাত থেকে অর্থনীতি এবং অভিবাসন থেকে বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের মতো অনেক বিষয় নিয়ে কথা বলেন। এ ছাড়া দর্শক সারিতে থাকা অনেকের অভিজ্ঞতার কথা তিনি শোনেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দেন। আসন্ন নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনদের মধ্যে বিভাজন তৈরি করতে চান বলে অভিযোগ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন কমলা হ্যারিস।

ভার্চ্যুয়াল সমাবেশে যুক্ত হয়ে হলিউড অভিনেতা ক্রিস রক কমলা হ্যারিসের প্রশংসা করে নানা কথা বলেন। কমলা হ্যারিসের নাম উল্লেখ করে রক বলেন, ‘একজন কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য আমি আমার মেয়েকে নিয়ে হোয়াইট হাউসে যেতে চাই। আমি মনে করি, তিনি একজন দারুণ প্রেসিডেন্ট হবেন এবং আমি নতুন এক শুরুর জন্য প্রস্তুত। যত ধরনের বিদ্বেষ আর নেতিবাচকতা আছে, তার অবসান হওয়া দরকার।’

কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারশিবিরের দেওয়া তথ্য অনুযায়ী, ভার্চ্যুয়াল এই সমাবেশ দেখার জন্য প্রায় দুই লাখ মানুষ নিবন্ধন করেছিলেন। অবশ্য ইউটিউবে সরাসরি অনুষ্ঠানটি দেখেছেন এক লাখ মানুষ। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও সমাবেশ দেখেছেন অনেকে।

এদিকে নির্বাচনের দেড় মাস আগেও জনমত জরিপে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই সপ্তাহ ধরে জনমত জরিপগুলোতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কার্যত একই জায়গায় আটকে আছেন।

ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন এবং ১০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রথম বিতর্কের পরও জরিপে দুই প্রার্থী জনপ্রিয়তায় কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছেন না। সর্বশেষ নিউইয়র্ক টাইমস, দ্য ফিলাডেলফিয়া ইনকয়ারার ও সিয়েনা কলেজের জরিপেও একই আভাস মিলেছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, মার্কিনদের ৪৭ শতাংশ ট্রাম্পকে এবং ৪৭ শতাংশ কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এমন পরিস্থিতিতে জনপ্রিয়তা বাড়ানোর জন্য দুই পক্ষ থেকেই চলছে ব্যাপক প্রচারণা। হ্যারিসের এই ভার্চ্যুয়াল সমাবেশ ছিল সেই প্রচারণারই অংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত