আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় হারিকেন হেলেনের সম্ভাব্য আঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ফ্লোরিডায় হারিকেন হেলেনের সম্ভাব্য আঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

হারিকেন ‘হেলেন’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিন শেষে (বাংলাদেশ সময় আজ শুক্রবার দিনে) আঘাত হানার কথা রয়েছে। শক্তিশালী এই ঝড়ের আঘাতে দেশটির সর্ব দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্যটিতে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ফ্লোরিডায় ঘণ্টায় প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) বেগে আছড়ে পড়তে পারে হেলেন। বাতাসের প্রচণ্ড গতি এটিকে ৪ মাত্রার ঝড়ে রূপ দিয়েছে। ফ্লোরিডায় আঘাত হানার আগে এ ঝড়ের প্রভাবে গালফ উপকূলে বন্যা দেখা দিয়েছে। আর অঙ্গরাজ্যটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন অন্তত ১০ লাখ গ্রাহক।

প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে কর্মকর্তারা ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান এক ভিডিও ব্রিফিংয়ে বলেছেন, হেলেন উপকূলে আঘাত হানার পর কোনো কোনো স্থানে ২০ ফুট পর্যন্ত উঁচু (৬ দশমিক ১ মিটার) জলোচ্ছ্বাস হতে পারে, যা প্রায় দোতলার সমান।

মাইকেল ব্রেনান আরও বলেন, ‘উপকূলীয় এলাকায় সত্যিকারেই বাঁচার অনুপযোগী পরিস্থিতি তৈরি হতে পারে। পানির তোড়ে বিধ্বস্ত হতে পারে ভবন ও ভেসে যেতে পারে গাড়িগুলো।’

ইতিমধ্যে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনার মধ্য ও পশ্চিমাঞ্চল এবং টেনেসি অঙ্গরাজ্যের কোনো কোনো অংশে।

ফ্লোরিডার বিগ বেন্ড থেকে কয়েক শ মাইল উত্তরে আটলান্টাতেও দেওয়া হয়েছে ঝড়ের সতর্কবার্তা।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস গতকাল সাংবাদিকদের বলেছেন, হারিকেনের কারণে এরই মধ্যে একজনের প্রাণহানি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন, আজ (শুক্রবার) জর্জিয়ার ম্যাকন এলাকা অতিক্রম করার সময় হেলেন তার পূর্ণশক্তিতে প্রকাশ পেতে পারে। এতে ১২ ইঞ্চি (৩০ দশমিক ৫ সেন্টিমিটার) পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বলেন, ‘হারিকেন হেলেনের সর্বশেষ পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই ঝড় প্রভাব ফেলবে আমাদের অঙ্গরাজ্যের সবখানে।’

ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ফ্লোরিডা উপকূলজুড়ে আঘাত হানার পর হেলেন আজ ও আগামীকাল শনিবার ধীরে ধীরে টেনেসি ভ্যালি পার হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত