আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নাইকির নতুন সিইও এলিয়ট হিল, সেলস ইন্টার্নশিপ থেকে যেভাবে সিইও

নাইকির নতুন সিইও এলিয়ট হিল, সেলস ইন্টার্নশিপ থেকে যেভাবে সিইও

ছবি: এলএবাংলাটাইমস

বৈশ্বিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি। এই কোম্পানিতেই ২০২৪ সালের ১৪ অক্টোবরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইলিয়ট হিল। ১৯৮৮ সালে শিক্ষানবিস বিক্রয়কর্মী (সেলস ইন্টার্নশিপ) হিসেবে যাত্রা শুরু। ৩৬ বছর পরে ২০২৪ সালে সেই নাইকির সিইও হচ্ছেন। তবে হিলের যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। সেই গল্প তিনি লিঙ্কডইনে শেয়ার করেছেন।

ছয় মাস ধরে ঘুরেছেন ইন্টার্নশিপ করার সুযোগের জন্য। অনুনয়-বিনয় করেছিলেন অনেকের কাছে। কিন্তু কপাল খোলেনি। ১৯৮৮ সালের সেই ঘটনার অভিজ্ঞতা আজও স্মৃতিতে আছে ইলিয়ট হিলের।

চাকরি পাওয়ার জন্য ছয় মাস নানা চেষ্টা করার পর ১৯৮৮ সালে ‘ইন্টার্ন, অ্যাপারেল সেলস রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে কাজ শুরু করেন হিল। হিল যুক্তরাষ্ট্রের ওহিও ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন। তিনি সেই সময় নাইকির একজন প্রতিনিধিকে বলেছিলেন, ‘আমি ছাড়া আমার ক্লাসের প্রত্যেকেরই চাকরি আছে।’ এরপরেই নাইকির এক প্রতিনিধি তাঁকে কাজ দিতে বাধ্য হন।

ইন্টার্ন হিসাবে দুই বছর কাজ করার পরে তিনি বিক্রয় বিভাগে (সেলস) চলে যান। এখান নিজের প্রতিভা দেখাতে শুরু করেন। ১০ বছর পরে, ১৯৯৮ সালের মধ্যে, তিনি টিম স্পোর্টস বিভাগের ডিরেক্টর বনে যান। নাইকিতে তার ৩০ বছরেরও বেশি কর্মজীবনে বেশ কয়েকটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন। এরপর ২০১৩ সালে জিওগ্রাফিজ ও সেলসের প্রেসিডেন্ট পদে যোগ দেন। এরপর, তিনি ২০২০ সালে কনজিউমার অ্যান্ড মার্কেটপ্লেসের প্রেসিডেন্ট পদে থাকার সময়ে অবসরে যান।

ইলিয়ট হিলের কথায়, নাইকি সবসময় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাই কোম্পানিটি যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, তা নিশ্চিত করতে চান তিনি। ৩২ বছর ধরে, ইন্ডাস্ট্রির সেরা ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বছরের পর বছর কাজ করেছি এমন অনেক কর্মচারীদের সঙ্গে পুনরায় কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

ফরচুন ম্যাগাজিনের খবর, ২৭ মিলিয়ন মূল্যের বেতন প্যাকেজ দিয়ে ইলিয়ট হিলকে কোম্পানিতে ফিরিয়ে আনছে নাইকি। এরই পাশাপাশি তিনি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নগদ এবং স্টকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত উপার্জন করতে পারেন, এ ছাড়া হিলের জন্য বরাদ্দ ইকুইটি ইনসেনটিভও থাকবে।

এই মুহূর্তে নাইকি কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছে। অন এবং হোকার মতো নতুন প্রতিযোগীদের কাছে বাজারের শেয়ার হারাচ্ছে। এ অবস্থায় দাঁড়িয়ে নাইকি যাতে, আবারও আগের জায়গায় ফিরে আসতে পারে, তার দায়িত্ব থাকবে হিলেরও। ১৪ অক্টোবর জন ডোনাহোয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নাইকির নতুন সিইও হবেন হিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত