আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টুপি যখন ১৭ ফুট লম্বা

টুপি যখন ১৭ ফুট লম্বা

ছবি: এলএবাংলাটাইমস

হরেক রকমের টুপি তো দেখতেই পাওয়া যায়। গোল, লম্বা, কোনাকৃতি—কত আকারেরই না টুপি। তাই বলে কারও মাথায় ১৭ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি কে, কবে দেখেছেন! এমন এক টুপিই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা জোশুয়া কাইজার। শুধু তা-ই নয়, টুপিটি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। তবে এ জন্য তাঁকে রীতিমতো সাধনাই করতে হয়েছে বলা যায়।

এর আগে ২০১৮ সালে ১৫ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ওডিলন ওজারে নামের এক ব্যক্তি। সে রেকর্ডই এবার ভেঙেছেন কাইজার। মাথায় ইয়া লম্বা টুপি পরা ওডিলনের একটি ছবি দেখেই মূলত লম্বা টুপি তৈরি করতে অনুপ্রাণিত হন পেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইজার।

করোনা মহামারি চলার কারণে বিশ্ববিদ্যালয় তখন বন্ধ ছিল। একদিন কাইজার তাঁর ল্যাপটপে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট দেখছিলেন। তখনই ওডিলন ওজারের লম্বা টুপি পরা ছবিটি দেখতে পান। ছবিটি দেখার পর থেকে সেটি তাঁর চোখের সামনে ভাসছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে কাইজার বলেছেন, ‘আমি আমার ল্যাপটপ বন্ধ করলাম এবং লম্বা টুপির জন্য উপকরণ খুঁজতে লাগলাম। বিশ্বাস ছিল যে দ্রুতই রেকর্ডটি করতে পারব এবং ইতিহাসের পাতায় আমার নাম লেখাতে পারব।’

শুরুতে কার্ডবোর্ড ও সেগুলো আটকে রাখার উপকরণ ব্যবহার করে লম্বা টুপি বানানোর চেষ্টা চালান কাইজার। তবে তা পাঁচ ফুটের বেশি হয়নি। তা ছাড়া কার্ডবোর্ডগুলো তিনি খুব একটা শক্ত করে জোড়া দিতে পারেননি। এ জন্য টুপিটি তাঁর মাথার ওপর সোজা হয়ে থাকছিল না।

এরপর অন্য বুদ্ধি আঁটলেন কাইজার। এবার কাঠের টুকরা নাট-বল্টু দিয়ে জোড়া দিয়ে টুপিটি বানানোর চেষ্টা করেন। তবে এবারও ব্যর্থ। ১৫ ফুটের বেশি উচ্চতার এ টুপি আকাশের দিকে সোজা হয়ে থাকার মতো হয়নি। এরপর রড ব্যবহার করে টুপি তৈরির কথা ভাবেন। তাতেও কাজ হয়নি। রডের কারণে টুপি ভারী হয়ে যাওয়ায় তা মাথায় রাখা সম্ভব হয়নি।

একবার তার দিয়েও টুপি বানানোর কথা ভেবেছিলেন কাইজার। পরে সেই পরিকল্পনা বাদ দেন। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া ইগলসের একটি আবর্জনার ক্যান দেখে তাঁর মাথায় নতুন বুদ্ধি আসে। আবর্জনার ওই বাক্সকেই টুপির ভিত্তি করার সিদ্ধান্ত নেন। এরপর এটির সঙ্গে ফোম জুড়ে দেন। করেন ইচ্ছেমতো লম্বা। পরে সান্তা ক্লজের টুপির মতো লাল কাপড়ে মুড়ে এটিকে দেন টুপির অবয়ব। ২৬ দশমিক ৪ পাউন্ডের টুপিটা পরে প্রয়োজনীয় ৩২ দশমিক ৮ ফুট দূরত্বও হেঁটে পার হন তিনি। সেই সঙ্গে করে ফেলেন বিশ্ব রেকর্ড।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত