আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হ্যারিসকে সমর্থন দিল নিউইয়র্ক টাইমস

হ্যারিসকে সমর্থন দিল নিউইয়র্ক টাইমস

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রতিথযশা গণমাধ্যম নিউইয়র্ক টাইমস–এর সম্পাদনা বোর্ডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। গত সোমবার নিউইয়র্ক টাইমস এ কথা জানায়। বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একমাত্র দেশপ্রেমিক প্রার্থী। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন কমলা।

কমলাকে সমর্থন দেওয়ার কথা জানালেও নিউইয়র্ক টাইমস–এর লেখা নিবন্ধে চতুর্থ অনুচ্ছেদের আগে তাঁর নাম উল্লেখ করা হয়নি। এর আগের অনুচ্ছেদগুলোতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের অযোগ্যতার বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। ট্রাম্পকে নৈতিক ও মেজাজগতভাবে অযোগ্য বলে অভিহিত করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস–এর নিবন্ধে বলা হয়েছে, দ্ব্যর্থহীন, হতাশাজনক সত্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যোগ্য নন। যেকোনো ভোটার, যিনি দেশের পরিস্থিতি এবং গণতন্ত্রের স্থিতিশীলতার কথা চিন্তা করেন, তাঁর জন্য ট্রাম্পকে পুনর্নির্বাচিত করার বিষয়টি অস্বীকার করার জন্য যথেষ্ট হওয়া উচিত।

এর আগে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে ‘ট্রাম্প বাদে যে কেউ’ নীতি নিয়ে নিবন্ধ প্রকাশ করা হয়। সেখানে ওই ম্যাগাজিনের সম্পাদকেরা বলেন, যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা, স্নায়ু ও প্রকৃতির ওপর চলমান আক্রমণের প্রতিনিধি রিপাবলিকানরা।

কমলাকে সমর্থন দিয়ে লেখা নিউইয়র্ক টাইমস–এর দীর্ঘ নিবন্ধে বলা হয়, ‘যাঁরা সরকারের ব্যর্থতার জন্য হতাশ, তাঁদের কাছে কমলা হ্যারিস নিখুঁত প্রার্থী না–ও হতে পারেন। তারপরও আমরা যুক্তরাষ্ট্রের ভোটারদের বিরোধী প্রার্থীর সঙ্গে কমলার রেকর্ড তুলনা করে দেখতে আহ্বান জানাই। সে ক্ষেত্রে কমলা হ্যারিস আরও প্রয়োজনীয় বিকল্প।’

টাইমস সম্পাদকীয় বোর্ড ১৯৫৬ সালের পর থেকে প্রেসিডেন্ট পদে কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করেনি। ওই সময়ের আগে কেবল রিপাবলিকান প্রার্থী ডি আইজেনহাওয়ারকে সমর্থন দেওয়ার ইতিহাস আছে পত্রকাটির। পত্রিকার পক্ষ থেকে নির্বাচনে দ্বিদলীয় ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি এবং নীতির চেয়েও আরও বেশি ভিত্তিমূলক বিষয়ের ওপর জোর দিয়ে আসছে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্রের ভোটাররা ট্রাম্পের বিরুদ্ধে না দাঁড়ালে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের গভীর এবং দীর্ঘস্থায়ী ক্ষতি করার ক্ষমতা পাবেন ট্রাম্প। তবে ভোটাররা নির্দিষ্ট নীতির বিষয়ে কমলা হ্যারিসের কাছ থেকে আরও বেশি তথ্য জানার অধিকার রাখেন।

নিউইয়র্ক টাইমস–এর মতে, কমলা মনে করতে পারেন, তিনি একটি অবাধ ত্রুটির ঝুঁকি কমানোর জন্য একটি প্রচারাভিযান চালাচ্ছেন। এই বিশ্বাসের অধীনে ট্রাম্পের একমাত্র কার্যকর বিকল্প হওয়াই তাঁকে বিজয়ী করতে যথেষ্ট হতে পারে। তবে এ কৌশল শেষ পর্যন্ত তাঁকে বিজয়ী করলেও তা জনগণ এবং তাঁর নিজের রেকর্ডের জন্য ক্ষতিকর।

অন্যদিকে নিউইয়র্ক টাইমস–এ রিপাবলিকান পার্টিকে ট্রাম্পের ক্ষমতা পুনরুদ্ধারের একটি যন্ত্র বলে অভিহিত করা হয়েছে। এ ছাড়া দাবি করা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ প্রথমটির চেয়ে অনেক বেশি ক্ষতিকর এবং বিভাজনকারী হবে। তাই কমলা হ্যারিসই একমাত্র পছন্দ হতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত