আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নির্বাচনকে নেতানিয়াহুর প্রভাবিত করার চেষ্টার বিষয়ে নিশ্চিত নন বাইডেন

নির্বাচনকে নেতানিয়াহুর প্রভাবিত করার চেষ্টার বিষয়ে নিশ্চিত নন বাইডেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে তিনি বিলম্ব করছেন, ডেমোক্র্যাট নেতাদের এমন উদ্বেগের মধ্যে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার হঠাৎই হোয়াইট হাউসের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাইডেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (নেতানিয়াহু) নির্বাচনকে (যুক্তরাষ্ট্রের) প্রভাবিত করার চেষ্টা করছেন কি না, আমার তা জানা নেই, তবে আমি এটার ওপর নির্ভর করছি না।’

এরপর তিনি নিজের দীর্ঘদিনের মিত্রকে উদ্দেশ করে কয়েকটি কড়া কথা বলেন। বাইডেন বলেন, ‘আমি ইসরায়েলকে যতটা সহায়তা করেছি, ততটা আর কোনো প্রশাসন করবে না। কেউ না, কেউ না, কেউ না। এবং আমি মনে করি (নেতানিয়াহুর) এটা মনে রাখা উচিত।’

বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক নিয়ে কয়েকজন ডেমোক্র্যাট নেতা সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। বাইডেন চান, ইসরায়েল আলোচনার মাধ্যমে গাজায় একটি যুদ্ধবিরতি এবং সেখান থেকে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনতে একটি চুক্তিতে উপনীত হোক। কিন্তু নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ক্ষতি করতে নেতানিয়াহু বাইডেনের ওই আহ্বান এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন ওই নেতারা।

এ সপ্তাহের শুরুতে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মুরফি সিএনএনকে বলেছিলেন, ‘ইসরায়েলের কয়েকটি পদক্ষেপ, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কয়েকটি পদক্ষেপ যে আমেরিকার নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, সেটা বুঝতে আপনাকে জাদুকর হতে হবে বলে আমার মনে হয় না।’

সম্প্রতি কয়েকটি জনমত জরিপেও একই আভাস পাওয়া গেছে। জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা যুদ্ধ উত্তেজনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি কূটনৈতিক চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার কারণে বাইডেন ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস (ভাবমূর্তি) ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত এক বছরে আরব বংশোদ্ভূত আমেরিকানদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা দ্রুত হ্রাস পেয়েছে। মূলত ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের (অন্ধ) সমর্থনের কারণে তাঁরা ক্ষুব্ধ। আর এটা নভেম্বরের নির্বাচনে দলের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বাইডেন কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করে যাচ্ছেন। কয়েকবার আলোচনায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলে, সেটা বাইডেন ও তাঁর দলের জন্য একটি বড় অর্জন হবে। যদিও এ ধরনের কোনো চুক্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে।

একটি যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য বাইডেন প্রশাসন বেশির ভাগ সময় গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দা করেছে। তবে বাইডেন কখনো কখনো প্রকাশ্যেই এ বিষয়ে নেতানিয়াহুর প্রতিও তাঁর বিরক্তি প্রকাশ করেছেন। যেমন সম্প্রতি বাইডেন অভিযোগ করে বলেছেন, একটি চুক্তিতে উপনীত হতে নেতানিয়াহু যথেষ্ট কিছু করছেন না।

অন্যদিকে নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়া সম্পর্কিত ওয়াশিংটনের বক্তব্য উড়িয়ে দিয়েছেন।

এ মাসের শুরুতে নেতানিয়াহু বলেছেন, ‘হামাস এখনো চুক্তিতে উপনীত হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। দুর্ভাগ্যজনকভাবে, চুক্তি বিষয়ে কোনো অগ্রগতি নেই।’

অথচ নেতানিয়াহুর এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তির কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

বাইডেন-নেতানিয়াহু পরস্পরকে কয়েক দশক ধরে চেনেন। কিন্তু তাঁদের এই সম্পর্কে চিড় ধরেছে ও দূরত্ব বাড়ছে। সেই তুলনায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

দুই দিন পরই গাজা যুদ্ধের বর্ষপূর্তি। এই এক বছরে মাত্র এক সপ্তাহের (গত বছর নভেম্বরে) যুদ্ধবিরতি ছাড়া গাজায় ইসরায়েলের হামলা থামেনি। হামলা এখনো অব্যাহত আছে; বরং ইসরায়েল এখন প্রতিবেশী দেশ লেবাননেও সামরিক অভিযান শুরু করেছে।

কয়েক সপ্তাহ ধরে তীব্র বিমান হামলার সঙ্গে দেশটি এখন লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করা।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধের শুরুতেই হামাসকে সমর্থন দেয় এবং ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালাতে থাকে।

হিজবুল্লাহকে দমন করতে ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে লেবাননে তীব্র বিমান হামলা চালাচ্ছে। তাদের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই চিরশত্রু ক্রমাগত পরস্পরকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছে। ইরানের হামলার প্রতিশোধ নিয়ে ইসরায়েলে দেশটিতে পাল্টা হামলা করে বসে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গতকালের সংবাদ সম্মেলনে হাজির হয়ে বাইডেন বলেন, ‘হামলার জবাব দিতে ইসরায়েলিরা যা করতে চলেছেন, সেটা বন্ধ করা ঠিক হবে না। তবে আমি যদি তাদের জায়গায় থাকতাম, তবে আমি তেল ক্ষেত্র বাদ দিয়ে অন্য কোথাও হামলার কথা ভাবতাম।’

ইরানের তেল ক্ষেত্রে হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাইডেন গত বৃহস্পতিবার এ কথা বলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত