আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হারিকেন মিল্টন: জীবন ও মৃত্যুর মুখোমুখি ফ্লোরিডার মানুষ

হারিকেন মিল্টন: জীবন ও মৃত্যুর মুখোমুখি ফ্লোরিডার মানুষ

ছবিঃ এলএবাংলাটাইমস

গত ১০০ বছরের মধ্যে টাম্পার সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। বর্তমানে এটি ক্যাটাগরি-৫ আকারের হারিকেনে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় আজ বুধবার এ হারিকেন আঘাত হানবে। শক্তিশালী এ হারিকেনের প্রভাবে টাম্পা এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে ফ্লোরিডার বাসিন্দারা জরুরি প্রস্তুতি শেষ করে নিতে ছুটছে। কেউ কেউ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। হারিকেন মিল্টন জনবহুল টাম্পা উপসাগরের দিকে ধাবিত হচ্ছে। মিল্টন বর্তমানে একটি ক্যাটাগরি-৫ ঝড়।

যার বাতাসের বেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার। বিধ্বংসী হারিকেন হেলেনের আঘাতে রাজ্যে আঘাত হানার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই আবার আঘাত হানতে যাচ্ছে মিল্টন।  

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার বলেছেন, ফ্লোরিডার মানুষ ‘জীবন ও মৃত্যুর’ মাঝে দাঁড়িয়ে আছে। তিনি স্থানীয়দের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন।

মিল্টনের জন্য প্রস্তুতি এবং হারিকেন হেলেনের তান্ডব তদারকি করার জন্য হোয়াইট হাউস জার্মানি এবং অ্যাঙ্গোলায় বাইডেনের পরিকল্পিত সফর বাতিল করেছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, হারিকেন মিল্টন বুধবার গভীর রাতে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আছড়ে পড়বে। দুই সপ্তাহেরও কম সময় আগে হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রে ২২৫ জন নিহত হন। এ ছাড়া আরো কয়েকশ নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ১৪ জন ছিল ফ্লোরিডার।

এখনও সেখানেই হারিকেন মিল্টনের জন্য সতর্কতা জারি করা হেয়েছে। মোট ৬৭টি কাউন্টির মধ্যে ৫১টি এখন মিল্টনের জরুরি সতর্কতার অধীনে রয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার স্থানীয়দের শক্তিশালী বাতাসের জন্য সতর্ক করে বলেছে, হেলেন থেকেও ধ্বংসাত্মকভাবে মিল্টন। বৃষ্টিপাতের মোট পরিমাণ ১৫ইঞ্চি (৩৮ সেন্টিমিটার) উচ্চতায় পৌঁছাতে পারে এবং উপকূলীয় অঞ্চলে ১০-১৫ফিট জলোচ্ছ্বাস হতে পারে।

হারিকেন বাতাসের গতির ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস অনুসারে, ক্যাটাগরি-৩ এবং এর ওপরের ক্যাটাগরিকে বেশি মারাত্বক ধরা হয়। কারণ ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির সম্ভাবনা বেশি থাকে। 

গতকাল মঙ্গলবার থেকেই বেশ কয়েকটি কাউন্টিতে স্কুল বন্ধ শুরু হয়েছে। টাম্পা এবং অরল্যান্ডোর বিমানবন্দর ঝড় শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখবে। নির্দেশনা অমান্য করে এখনো যারা সরে যাননি তাদের সতর্কবার্তা দিয়ে টাম্পার মেয়র জেন ক্যাস্টর বলেন, ‘বিপর্যকর প্রভাব ফেলবে হারিকেন মিল্টন। নির্দেশনা অনুসারে আপনারা সরে না গেলে মারা যাবেন। সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে। সত্যি বলতে, আমি আমার জীবনে এমন হারিকেন আগে কখনো দেখিনি।’

 এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত