আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

হারিকেন মিল্টনের আঘাতে ফ্লোরিডায় প্রাণহানি বেড়ে ১৬

হারিকেন মিল্টনের আঘাতে ফ্লোরিডায় প্রাণহানি বেড়ে ১৬

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ফ্লোরিডার আইন প্রয়োগকারী বিভাগ সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী কয়েক দিনে ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহানদ্রো মায়োরকাস সাংবাদিকদের বলেন, বন্যার পানি নয় বরং মিল্টনের প্রভাবে মানুষ মারা গেছে।  

গত বুধবার রাতে ফ্লোরিডার ভূভাগে আঘাত হানে হারিকেন মিল্টন। এতে গাছপালা ও বিদ্যুতের লাইন পড়ে অনেক সড়ক বন্ধ হয়ে যায়। তীব্র বাতাসে টাম্পা শহরের একটি বেসবল স্টেডিয়ামের ছাদ উড়ে যায়। প্রায় ৩০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে হারিকেন মিল্টন যতটা বিধ্বংসী হওয়ার আশঙ্কা ছিল, ততটা হয়নি।  

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হারিকেনটি বড় আকারের ছিল। তবে সৌভাগ্যবশত আশঙ্কার চেয়ে কম ক্ষয়ক্ষতি করেছে।’

হারিকেন হেলেনের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি ফ্লোরিডা উপসাগরীয় উপকূলের বাসিন্দারা। দুই সপ্তাহ আগে হেলেনের তাণ্ডবে ফ্লোরিডায় ২৩৭ জনের মৃত্যু হয়। এর মধ্যেই নতুন করে আঘাত হানল ৩ মাত্রার বিপজ্জনক হারিকেন মিল্টন। পরে এটি ২ মাত্রায় পরিণত হয়। 

ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি বলেছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫টি বাড়ি লন্ডভন্ড করে দেয়। এর মধ্যে অনেকগুলো বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য বানানো।

শেয়ার করুন

পাঠকের মতামত