আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের চেয়ে কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি

ট্রাম্পের চেয়ে কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিমধ্যে অন্তত ১০০ জন ধনকুবের সমর্থন জানিয়েছেন। তাঁদের কেউ কমলাকে সমর্থন দিয়েছেন, আবার কেউ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। তবে এখন পর্যন্ত ধনকুবেরদের সমর্থনের দিক থেকে কমলার ঝুলিটাই বেশি ভারী।

শীর্ষ ধনী ইলন মাস্কের সমর্থন পেয়েছেন ট্রাম্প। তবে ধনকুবেরদের সবাই যে প্রার্থীদের সমর্থন দিতে উঠেপড়ে লেগেছেন, তা নয়; ওয়ারেন বাফেট ও মার্ক জাকারবার্গের মতো অন্যতম শীর্ষ ধনীদের কেউ কেউ এ ক্ষেত্রে নিজেদের দূরে রাখছেন।

ফোর্বসের তালিকা অনুসারে ৭৬ জন ধনকুবের কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন। আর ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৯ ধনকুবেরের।

আরও অনেক ধনকুবের হয়তো কোনো না কোনো প্রার্থীকে অনুদান দিয়েছেন বা দেবেন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের অনুদানের কথা জানা যাবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হবে নির্বাচনেরও পরে, ডিসেম্বর মাসে।

কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি হওয়ার বিষয়টি অনেকের কাছে বেখাপ্পা বলে মনে হতে পারে। কারণ, ধনকুবেরদের সুবিধাজনক নীতিমালার পক্ষে ট্রাম্প যেসব প্রচার চালিয়ে থাকেন, তা নিয়ে প্রায়ই সমালোচনা করেন তিনি। তবে কমলাকে সমর্থন দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ধনকুবেররা।

গত মাসে কমলা হ্যারিসকে সমর্থন জানানো ১২ জনের বেশি ধনকুবের স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে বলা হয়েছে, ওই ধনকুবেররা বিশ্বাস করেন যে কমলা আইনের শাসন, স্থিতিশীলতা ও ব্যবসায়িক পরিবেশবান্ধব নীতিমালাগুলোকে এগিয়ে নেবেন।

কমলাকে সমর্থন দেওয়া ৭৬ জন ধনকুবেরের মধ্যে ২৮ জন গত আগস্ট মাসে কমলার প্রচার-প্রচারণার কাজে নিযুক্ত সংগঠনগুলোকে অন্তত ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন। আর আগস্ট মাসে ট্রাম্পের প্রচার শিবিরকে ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন অন্তত ২৮ জন ধনকুবের।

কোনো প্রার্থীকে সমর্থন দেননি যাঁরা

এখনো কোনো প্রার্থীকেই সমর্থন দেননি, এমন ধনকুবেরদের মধ্যে আছেন জেফ বেজোস, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গ ও বিল গেটস।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তিনি কোনো প্রার্থীকে সমর্থন কিংবা অনুদান দেননি। গত ১৩ জুলাই নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টার পর বেজোস লিখেছিলেন, ‘আক্ষরিক অর্থেই আগুনের নিচে থেকে ট্রাম্প অত্যন্ত শিষ্টাচার ও সাহস দেখিয়েছেন।’ তবে ট্রাম্পের প্রশংসা করে ওই কথা লিখলেও ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাঁর সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন বেজোস। আবার ২০২০ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইনস্টাগ্রামে বেজোস লিখেছিলেন, ‘বাইডেনের জয় ইঙ্গিত দিচ্ছে যে ঐক্য, সহানুভূতি ও শালীনতা বিগত দিনের বৈশিষ্ট্য হয়ে যায়নি।’

বিশ্বের শীর্ষ ষষ্ঠ ধনী ওয়ারেন বাফেটও নির্বাচনে সরাসরি কাউকে সমর্থন দেননি। ২০২০ সালে বাফেট বলেছিলেন, তিনি ডেমোক্র্যাট। আবার ২০১৬ সালে আয়কর–সংক্রান্ত এক ইস্যুতে ট্রাম্পের ওপর চড়াও হয়েছিলেন তিনি।

মার্ক জাকারবার্গও একই পথে হাঁটছেন। নিউইয়র্ক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, জাকারবার্গ তাঁকে বলেছেন যে তিনি এ নির্বাচনে কোনো ডেমোক্র্যাটকে ভোট দেবেন না। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর এমন আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে জাকারবার্গের প্রতিষ্ঠান মেটার মুখপাত্র বলেছেন, বিশ্বের তৃতীয় এ শীর্ষ ধনী নির্বাচনে কাউকে সমর্থন দিচ্ছেন না।

একই অবস্থা বিল গেটসেরও। তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক। ফ্রেঞ্চ গেটস কমলাকে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছেন। তবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকেই সমর্থন দেননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত