আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবৈধ অভিবাসীরা কৃষ্ণাঙ্গ ও লাতিন আমেরিকানদের জন্য ক্ষতিকর: ট্রাম্প

অবৈধ অভিবাসীরা কৃষ্ণাঙ্গ ও লাতিন আমেরিকানদের জন্য ক্ষতিকর: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

অবৈধ অভিবাসীরা কৃষ্ণাঙ্গ ও লাতিন আমেরিকানদের জন্য ক্ষতিকর: ট্রাম্প

নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় স্থানীয় সময় শনিবার রাতে এক সমাবেশে তিনি অবৈধ অভিবাসীদের কৃষ্ণাঙ্গ এবং লাতিন আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প।

সাউথ ডাকোটার রিপাবলিকান গভর্নর ক্রিস্টি নোয়েমের আয়োজনে পেনসিলভানিয়ার ওকসে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন ট্রাম্প। ওকস টাউন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে দর্শকেরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নানা বিষয়ে প্রশ্ন করেন, তিনি উত্তর দেন।

সেখানে অভিবাসীদের নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কৃষ্ণাঙ্গ পরিবার ও হিস্পানিক পরিবার এবং শেষ পর্যন্ত বলতে গেলে আমাদের সবার ওপর এখন যাঁরা আমাদের দেশে আসছেন, তাঁদের নেতিবাচক প্রভাব রয়েছে।’

নির্বাচনে জয়ী হলে এর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন, সে বিষয়েও স্পষ্ট করে বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা ওই সীমান্ত শক্তভাবে বন্ধ করতে যাচ্ছি। এটা বন্ধ করা হবে।’

তবে ‘বৈধভাবে’ লোকজন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন বলে যোগ করেন ট্রাম্প।

নির্বাচনে জিততে কৃষ্ণাঙ্গ ও লাতিন আমেরিকা বংশোদ্ভূত ভোটারদের নিজের পক্ষে টানতে চাইছেন ট্রাম্প। তিনি গর্ব করে বলেন, এই দুই পক্ষের ভোটারদের মধ্যে ‘তাঁর পক্ষে সমর্থন অনেক বেড়েছে’।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে যত অনুপ্রবেশ ঘটছে সেটাকে তিনি ‘একটি আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এই উগ্র বাম পাগলেরা চায় সবাই দেশে আসুক এবং তাঁদের (অবৈধ অভিবাসীদের) মধ্যে অনেকেই অপরাধী।’

যেসব বিষয়ের ওপর ভিত্তি করে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার চালাচ্ছেন, তার মধ্যে অবৈধ অভিবাসী অন্যতম। ২০১৬ সালের নির্বাচনী প্রচারেও তিনি অবৈধ অভিবাসীর বিষয়ে একই অবস্থানে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কথা বলে আসছেন। প্রেসিডেন্ট থাকার সময় তিনি প্রাচীর নির্মাণসংক্রান্ত উদ্যোগও গ্রহণ করেছিলেন।

এ দিন অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেন। অর্থনীতি প্রসঙ্গে ভোটাররা ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চাইতে ট্রাম্পের ওপর বেশি আস্থা রাখছেন। জনমত জরিপে সেই আভাস পাওয়া যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত