আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রোগানের পডকাস্টে আসতে পারেন কমলা

রোগানের পডকাস্টে আসতে পারেন কমলা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্টার জো রোগানের পডকাস্টে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এই পডকাস্টে সাক্ষাৎকার দিতে পারেন কমলা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র গতকাল সোমবার এই তথ্য দিয়েছে।

দুটি সূত্র বলেছে, রোগানের পডকাস্ট দলের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠক করেছেন কমলার নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তারা। তবে কবে নাগাদ তিনি সাক্ষাৎকার দেবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

রোগানের পডকাস্ট যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয়। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা তাঁর পডকাস্ট (অডিও-ভিডিও) শোনেন, দেখেন। তাঁর পডকাস্টের দর্শক-শ্রোতার মধ্যে তরুণ ও পুরুষের সংখ্যা বেশি।

সাক্ষাৎকারটি কমলাকে তাঁর সমর্থকসহ ভোটারদের সামনে নিজেকে আরও বেশি মেলে ধরার সুযোগ করে দেবে। তিনি পুরুষ ভোটার, বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদের সমর্থন বাড়াতে কাজ করে যাচ্ছেন।

কমলার নির্বাচনী প্রচার শিবির ঘোষণা দিয়েছে যে, তিনি রক্ষণশীল ঘরানার ফক্স নিউজকেও একটি সাক্ষাৎকার দেবেন।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল ইঙ্গিত দিয়েছেন, তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে রোগানের পডকাস্টে হাজির হওয়ার পরিকল্পনা করছেন।

এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। রোগানের পডকাস্টে তাঁদের উপস্থিতি সমর্থকদের মাঝে আরও বেশি উদ্দীপনা তৈরি করতে পারে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত