আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

নারী প্রেসিডেন্ট নির্বাচনের ‘এখনই সময়: পপ তারকা লিজো

নারী প্রেসিডেন্ট নির্বাচনের ‘এখনই সময়: পপ তারকা লিজো

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গতকাল শনিবার কমলা হ্যারিসের নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লিজো। ভোটারদের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে সমর্থন জানিয়ে আগাম ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কি না, এ নিয়ে যে বিতর্ক রয়েছে, সেটাও উড়িয়ে দিয়েছেন লিজো। তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত হয়, আমার একটি কথাই বলার আছে: এটাই সময়!’ লিজোর দারুণ জনপ্রিয় একটি গান ‘অ্যাবাউট ড্যাম টাইম’। তাঁর জন্ম ডেট্রয়েটে।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগান। সেখানে আগাম ভোট শুরু হয়েছে। লিজো মিশিগানকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি দোদুল্যমান বলে মন্তব্য করেন। সেখানে প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এখানে সর্বশেষ ভোটটিও গণনা করা হয়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে এরই মধ্যে অনেক অঙ্গরাজ্যে আগাম ভোট নেওয়া শুরু হয়ে গেছে। ডাকযোগে বা সশরীর ভোটাররা আগাম ভোট দিচ্ছেন। গতকাল থেকে মিশিগানে আগাম ভোট গ্রহণ শুরু হয়।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রার্থীর প্রতি ভোটারদের জোরালো সমর্থন থাকে। এসব অঙ্গরাজ্যে প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যবধান থাকে খুব সামান্য এবং অঙ্গরাজ্যগুলো প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত