আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ম্যাকডোনাল্ডসে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই, গির্জায় কমলা

ম্যাকডোনাল্ডসে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই, গির্জায় কমলা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর সপ্তাহ দুয়েক বাকি। এর আগে গতকাল রোববার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন। আর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে। এটি মার্কিনদের কাছে একধরনের উপাসনালয়ের মতো। যেখানে তারা নিয়ম করে যায়। 

কমলা কলেজে পড়ার সময় ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। যদিও ট্রাম্পের মতে, কমলার এ কথা মিথ্যা। তাই কমলার জন্মদিনে ম্যাকডোনাল্ডসে ট্রাম্পের যাওয়াটা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তোলেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন কমলা-ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কমলা জর্জিয়ার আগাম ভোটারদের কাছে ভোট চেয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ায় ভোটের প্রচার করেছেন।

জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে উপস্থিত মানুষের সামনে কমলা বলেন, ‘এ সময়ে আমাদের দেশজুড়ে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়ের বীজ বপন করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ‘আরও সহানুভূতিশীল ভবিষ্যতের’ জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প পরনের স্যুট খুলে ফেলেন। কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। শুধু তা–ই নয়, ওই রেস্তোরাঁর জানালা দিয়ে মুখ গলিয়ে তাঁর সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন ট্রাম্প। এ সময় রাস্তার উল্টা পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন।

ট্রাম্প বলেন, ‘আমি এ কাজটি খুব পছন্দ করছি। আমি এখানে খুব মজা করেছি।’

ট্রাম্প জানান, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে কমলার প্রচারে ঝাঁকুনি দেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে এসেছেন তিনি। এর আগে কমলা বলেছিলেন, ছাত্রজীবনে ক্যালিফোর্নিয়ায় ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন তিনি। তবে ট্রাম্প এমন দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত