আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আরব–আমেরিকানদের মধ্যে কমলাকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প

আরব–আমেরিকানদের মধ্যে কমলাকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণার লড়াই প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে এক জরিপে দেখা গেছে, আরব–আমেরিকান ভোটারদের মধ্যে সমর্থনের দিক থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় আরব–আমেরিকান ভোটারদের বেশ ভালো প্রভাব আছে। গাজা যুদ্ধের কারণে এসব ভোটারের সমর্থন আদায়ে পিছিয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা।

আরব নিউজ ও ইউগভ গতকাল সোমবার একটি জরিপের ফলাফল প্রকাশ করে। এতে দেখা গেছে, আরব–আমেরিকান ভোটারদের ৪৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। আর ৪৩ শতাংশ সমর্থন দিচ্ছেন কমলা হ্যারিসকে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দুই সপ্তাহ পরই দেশটির ভোটাররা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি কেন্দ্রে গিয়ে নিজেদের রায় দেবেন।

ওই জরিপে দেখা গেছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রশ্নেও কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প। এ ক্ষেত্রে ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে আর ৩৩ শতাংশ কমলার পক্ষে ভোট দিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সফলভাবে সমাধানের ক্ষেত্রে ট্রাম্পের প্রতি বেশি আস্থা রাখছেন ভোটাররা।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য ইস্যুতে কে বেশি ভালো করবেন—জরিপের এমন প্রশ্নে দুই প্রার্থীই ৩৮ শতাংশ ভোট পেয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আরব-আমেরিকানদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় কোনটি। এ ক্ষেত্রে ২৯ শতাংশ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে বেছে নিয়েছেন। ২১ শতাংশ বলেছেন অর্থনীতি ও জীবনযাপনের ব্যয়ের কথা। আর ১৩ শতাংশ বেছে নিয়েছেন বর্ণবাদ ও বৈষম্যের বিষয়টি।

জরিপের তথ্যমতে, আরব–আমেরিকানদের মধ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি কমলা হ্যারিসের তুলনায় তাঁর সমর্থনই বেশি।

গাজা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের প্রতি সমর্থন তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনে জয়ের আশাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে ওই জরিপে ডেমোক্র্যাটদের সতর্ক করা হয়েছে।

চলতি মাসের শুরুতে আরব–আমেরিকান ইনস্টিটিউটের প্রকাশিত অন্য একটি জরিপে দেখা গেছে, আরব–আমেরিকানদের সমর্থন আদায়ে ট্রাম্প ও কমলার অবস্থান প্রায় কাছাকাছি। ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে ও ৪১ শতাংশ ভোটার কমলা হ্যারিসকে সমর্থন করছেন।

ওই জরিপের ফলাফল অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের প্রতি আরব–আমেরিকানদের যতটুকু সমর্থন ছিল, সে তুলনায় এ বছর কমলার হ্যারিসের প্রতি তাঁদের সমর্থন ১৮ পয়েন্ট কমেছে।

যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো ভোটের ফলাফল নির্ধারণে বড় প্রভাব রাখবে। এসব রাজ্যের একটি মিশিগান। সংখ্যায় বেশি হওয়ায় সেখানকার আরব–আমেরিকান ভোটারদের কমলা হ্যারিসের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত