আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর গুলিতে নিহত ৫, কিশোর আটক

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর গুলিতে নিহত ৫, কিশোর আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে সিয়াটলের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বাড়িতে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ এক কিশোরকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে।

কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস জানিয়েছেন, সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে একাধিক ব্যক্তি ৯১১ নম্বরে ফোন করে ফাল সিটির ওই বাড়িতে গুলির ঘটনা সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক কিশোরকে হেফাজতে নেয়। আরেকজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় সিয়াটলের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলিস জানিয়েছেন, দুই কিশোরই ওই বাড়ির বাসিন্দা। পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে পাঁচটি মরদেহ পায়। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন কিশোর। তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

‘এটি অত্যন্ত গুরুতর অপরাধের ঘটনা,’ বলেছেন মেলিস। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে একই পরিবারের সদস্যরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের সম্পর্ক এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে আর কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গুলির ঘটনার সময় বাড়ির কয়েকজন সদস্য বাথরুমে লুকিয়ে থেকে পুলিশে ফোন করেন।

স্থানীয় এক প্রতিবেশী আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দেন। ওই কিশোরকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হেফাজতে থাকা কিশোরকে কিং কাউন্টির কিশোর হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে এবং তার আদালতে প্রথম শুনানি মঙ্গলবার বা বুধবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িতে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান বসবাস করতো। প্রতিবেশী লিন ট্রোয়ার্ন বলেন, আমি সম্পূর্ণভাবে হতবাক, বারবার কান্নায় ভেঙে পড়ছি।

কিং কাউন্টি কাউন্সিলের সদস্য সারাহ পেরি এক ই-মেইল বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাটি সাত সদস্যের একটি পরিবারের সঙ্গে ঘটেছে। কিং-টিভিকে শেরিফ প্যাট্রিসিয়া কোল-টিন্ডাল বলেন, আমি খুবই মর্মাহত এবং ব্যথিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত