আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শিশু নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইবেন বাইডেন

শিশু নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইবেন বাইডেন

ছবিঃ এলএবাংলাটাইমস

বহু বছর আগে যুক্তরাষ্ট্র সরকার নেটিভ আমেরিকান শিশুদের তাদের পরিবার থেকে সরিয়ে বোর্ডিং স্কুলে রেখে যে নির্যাতন চালিয়েছিল, সে জন্য ক্ষমা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার বাইডেন এ কথা বলেছেন।

বোর্ডিং স্কুলগুলোতে নেটিভ আমেরিকান (যুক্তরাষ্ট্রের আদি বাসিন্দা) শিশুদের জোর করে আটকে রাখত মার্কিন সরকার। ১৫০ বছরের বেশি সময় ধরে এ ব্যবস্থা চালু ছিল। সম্প্রতি মার্কিন সরকারের এক প্রতিবেদনে দেখা গেছে, ওই সব বোর্ডিং স্কুলে শিশুদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন চালানো হতো। এমনকি সেখানে ৯৫০ জনের বেশি শিশুর মৃত্যুও হয়েছে।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি এমন কিছু করতে যাচ্ছি, যা অনেক আগেই করা উচিত ছিল। তা হলো, ইন্ডিয়ানদের সন্তানদের সঙ্গে এত বছর ধরে আমরা যে ধরনের আচরণ করেছি, তার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।’

আজ শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে গিলা রিভার ইন্ডিয়ান রিজারভেশন পরিদর্শনে যাবেন বাইডেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা আছে তাঁর। যুক্তরাষ্ট্রে যে অঙ্গরাজ্যগুলোতে নেটিভ আমেরিকানদের বসবাস বেশি, তারই একটি অ্যারিজোনা। অঙ্গরাজ্যটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ বলেও বিবেচিত হয়।

যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত ওই বোর্ডিং স্কুলগুলো ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত চালু ছিল।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ৯৭৩ জন শিশু এসব স্কুলে মারা গেছে। এসব স্কুলের অনেকগুলোই শিশুদের মূল বাড়ি থেকে দূরে ছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডেভ হালান্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নেটিভ আমেরিকান মন্ত্রী। বোর্ডিং স্কুলে নির্যাতনের ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া এবং প্রতিবেদন তৈরির পেছনে তাঁর বড় ধরনের ভূমিকা ছিল।

হালান্ড বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে লাখো আদিবাসী শিশুকে পরিবার এবং জনগোষ্ঠী থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল এবং জোর করে বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল। এসব শিশুর কারও কারও বয়স চার বছরও ছিল।’ তিনি আরও বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের ইতিহাস বই থেকে ভয়ংকর অধ্যায়টি লুকিয়ে রাখা হয়েছিল। তবে এখন আমাদের প্রশাসন তাদের কাজকর্মের মধ্য দিয়ে নিশ্চিত করবে যেন ঘটনাটি কেউ ভুলে না যায়।’

কানাডায় একই ধরনের বোর্ডিং স্কুলে কয়েক হাজার শিশু মারা যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্র সরকার ক্ষমা চাওয়ার এ উদ্যোগ নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও আদিবাসীদের ওপর ঐতিহাসিক নির্যাতনের অভিযোগগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, বেদনাদায়ক হলেও পুরো ইতিহাস জানাতে এবং তা স্মরণে রাখতে ক্ষমা চাওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হালান্ড বলেন, ‘প্রেসিডেন্ট আগামীকাল যে পদক্ষেপ নিচ্ছেন, তা অত্যন্ত ঐতিহাসিক। এর গুরুত্বকে যথেষ্টভাবে ভাষায় প্রকাশ করতে পারলাম কি না, তা নিশ্চিত নই।

২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনা অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন বাইডেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত