আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে কমলার সঙ্গে মঞ্চে উঠলেন সংগীতশিল্পী বিয়ন্সে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবারও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রচারকাজে ব্যস্ত ছিলেন। দুজনই এদিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে প্রচার চালান।

গর্ভপাত প্রায় পুরোপুরি নিষিদ্ধ করে প্রথম আইন প্রণয়ন করা অঙ্গরাজ্য টেক্সাস অনেক আগে থেকেই রিপাবলিকানদের দখলে। ১৯৭৬ সাল থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি টেক্সাস। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবারও যে অঙ্গরাজ্যটির ৪০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত। তবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টেক্সাসের ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

তারকা সংগীতশিল্পী বিয়ন্সের জন্ম হিউস্টনে। গতকাল নিজ জন্মশহরে কমলা হ্যারিসের সঙ্গে মঞ্চে ওঠেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে কমলার পরিচয় করিয়ে দেন। বিয়ন্সের ‘ফ্রিডম’ গানটি রেকর্ড করার জন্য কমলা মঞ্চে উঠেছিলেন। গানটিকে তাঁর নির্বাচনী প্রচার সংগীত করা হয়েছে। যদিও মঞ্চে গান গাননি কমলা।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কমলা আশঙ্কা প্রকাশ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তবে তিনি ও রিপাবলিকানরা মিলে গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারেন। টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন পাস হওয়ার পর যেসব নারী ভুক্তভোগী হয়েছেন, তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমলার প্রচার শিবিরের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

কমলা হ্যারিস বলেছেন, ‘টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে এবং আমাদের দেশে যা কিছু হচ্ছে, তা স্বাস্থ্য সুরক্ষাজনিত সংকট। আর ডোনাল্ড ট্রাম্প এর স্থপতি।’

২০২১ সালের সেপ্টেম্বরে টেক্সাসেই প্রথম ওই ধরনের আইন প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী, গর্ভাবস্থার ছয় সপ্তাহ পার হয়ে গেলে গর্ভপাত নিষিদ্ধ। ওই আইনের আওতায় চাইলে যে কেউই গর্ভপাতের রোগী ও তাঁকে সহায়তাকারীর বিরুদ্ধে মামলা করতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যনীতি গবেষণা ও সংবাদ প্রতিষ্ঠান কেএফএফ সম্প্রতি নারী ভোটারদের ওপর একটি জরিপ চালায়। তাতে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী মার্কিন নারী ভোটারদের কাছে গর্ভপাত সবার শীর্ষে থাকা ইস্যু।

গতকাল ট্রাম্পও টেক্সাসে প্রচার চালিয়েছেন। পথে তিনি জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এর একটি পর্ব রেকর্ড করার জন্য অস্টিনে থামেন।

সঞ্চালক রোগানকে তিন ঘণ্টা সাক্ষাৎকার দেওয়ার পর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে এক সমাবেশস্থলে পৌঁছান ট্রাম্প। ইসরায়েলের ইরানে হামলা চালানোর প্রসঙ্গ টেনে গতকাল রাতে তিনি বলেন, ‘আমাদের একটা যুদ্ধ চলছে আর তিনি (কমলা) পার্টি করছেন।’

রোগানের অনুষ্ঠানে কমলার দলও যোগ দিতে চেয়েছিল। তবে সময়সূচির মিল হয়নি। কমলার দলের একজন মুখপাত্র বৃহস্পতিবার এমএসএনবিসিকে এ তথ্য জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত