আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কমলার পক্ষে সমাবেশে মিশেল, মুসলিমদের ভোট চাইলেন ট্রাম্প

কমলার পক্ষে সমাবেশে মিশেল, মুসলিমদের ভোট চাইলেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

মিশিগানে গতকাল শনিবার এক নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই দিন নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সমাবেশ হয়।

সমাবেশে কমলা হ্যারিসের পক্ষে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

মিশিগানে যে ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাঁদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তাঁরা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন।

ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দপ্তর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

ডেট্রয়েটের বাইরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তাঁর যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তাঁর প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।

ডেট্রয়েট শহরতলি নোভিতে জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা এটুকুই চায়।’

(গাজা যুদ্ধে) ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি কীভাবে সেখানে যুদ্ধ শেষ করবেন, সে বিষয়ে কিছু বলেননি।

অটোশ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি ডেট্রয়েট এলাকা এবং দেশব্যাপী অর্থনৈতিক পতনের ধারাকে উল্টো দিকে নিয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

ওদিকে প্রায় ১৩০ মাইল (২১০ কিলোমিটার) দূরে মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা।

কমলার আগে সমাবেশে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

মিশেল ওবামা বলেন, ট্রাম্প ও হ্যারিসের প্রতি যে আচরণ করা হচ্ছে, সেখানে দুমুখোপনা আছে।
মিশেল নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিষয়টি কতটা জটিল, তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ কারণে তিনি ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ (সাধ্যের মধ্যে সেবাসংক্রান্ত আইন) প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। বারাক ওবামার আমলে ওই আইন পাস হয়েছিল।

মিশেল বলেন, ‘আপনার (ট্রাম্প) জেদের কারণে নারী হিসেবে আমরা আনুষাঙ্গিক খরচের খাতায় চলে যাব।’

এদিন ট্রাম্প মিশিগান থেকে পেনসিলভানিয়া যান। তিনি সেখানে পেন স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবেশ করেন। সেখানে তিনি বলেন, ‘নভেম্বরের ৫ তারিখে বড় জয় দিয়ে আমাদের শেষ করতে হবে।’

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত