আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ট্রাম্পের সমাবেশে কমলাকে ‘যৌনকর্মী’ ‘শয়তান’ বলে আক্রমণ

ট্রাম্পের সমাবেশে কমলাকে ‘যৌনকর্মী’ ‘শয়তান’ বলে আক্রমণ

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করতে গিয়ে তাঁকে নিয়ে ‘বর্ণ ও লিঙ্গবিদ্বেষী’, ‘অশালীন’ এবং ‘কুরুচিপূর্ণ’ কথা বলা অব্যাহত রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মিত্ররা।

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জনসমাবেশ করেন ট্রাম্প। সেখানে তিনি কমলাকে ‘একজন ধ্বংসাত্মক মানুষ, যিনি নিজের চলার পথে সবকিছু ধ্বংস করে দিয়ে যান’ বলে বর্ণনা করেন।

ট্রাম্প এদিন মঞ্চে বক্তৃতা দিতে আসার আগে তাঁর কয়েকজন মিত্র বক্তৃতা করেন। তাঁদের একজন পুয়ের্তো রিকোকে ‘বর্জ্যের ভাসমান দ্বীপ’ বলেন। অন্য একজন বলেন, কমলা হ্যারিস, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাইছেন, তিনি ‘তাঁর ক্যারিয়ার (পেশাজীবন) শুরু করেছেন একজন যৌনকর্মী হিসেবে’।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশ নিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সে রাতে সমাবেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান (যিনি মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কৌতুক করেন) টনি হিঞ্চক্লিফে বলেন, ‘আমি জানি না, আপনারা হয়তো জানতে পারেন, এ মুহূর্তে সমুদ্রের মাঝখানে সত্যিই একটি ভাসমান বর্জ্যের দ্বীপ রয়েছে। আমার মনে হয়, এটাকে পুয়ের্তো রিকো নামে ডাকা হয়।’

এই বক্তার চেয়েও কুরুচিপূর্ণ কথা বলেন অন্য বক্তারা।

ট্রাম্পের শৈশবের বন্ধু ডেভিড রেম কমলাকে ‘খ্রিষ্টধর্মের বিরোধী’ এবং ‘শয়তান’ বলে উল্লেখ করেন।

ব্যবসায়ী গ্রান্ট কারডন উপস্থিত ভিড় লক্ষ করে বলেন, ‘কমলা এবং তাঁর (যৌনকর্মের) দালালেরা আমাদের দেশকে ধ্বংস করে দেবে।’

সমাবেশ মঞ্চে ট্রাম্প এবং তাঁর মিত্রদের এমন বক্তব্যের পর রিপাবলিকান দলেও এসব বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। ওই সমালোচনার জবাবে গতকাল মঙ্গলবার ট্রাম্প ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশকে ‘ভালোবাসার উৎসব’ বলেছেন। তবে তাঁর মিত্রদের বক্তব্য নিয়ে তিনি এদিন কোনো কথা বলেননি।
গত রোববার রাতের এই সমাবেশ কয়েক ঘণ্টা ধরে চলে। ট্রাম্প বলেন, ‘এমন ভালোবাসা কেউ কখনো পায়নি।’ সমাবেশে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া হাজির হয়েছিলেন।

ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব বেশি দেখা যাচ্ছে না। মেলানিয়া ছাড়াও মার্কিন ধনকুবের ইলন মাস্ক ওই সমাবেশে এসেছিলেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে। যদিও দেশজুড়ে আগেই আগাম ভোট শুরু হয়ে গেছে।

এবারের জনমত জরিপে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত