আপডেট :

        প্রায় ৫০ বছর ধরে বন্ধ এলএ মহাসড়ক, এবার এল নিনোর ঝড়ে টিকে থাকা নিয়ে শঙ্কা

        বীমা কোম্পানির প্রিমিয়াম বাড়ানোর বিরোধিতা, চাকরি হারানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার বিচারকের

        ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে পাড়ি, এবার ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে বদলে যাচ্ছে রাজ্য

        চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

ব্যালট চুরির অভিযোগে রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার

ব্যালট চুরির অভিযোগে রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থীকে ব্যালট চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যটির পুলিশ এ তথ্য জানায়। অভিযুক্তের নাম ল্যারি স্যাভেজ (৫১) ।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, গত ৩ অক্টোবর ভোট দেওয়ার ৪টি যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার জন্য আনা ১৩৬ প্রার্থীর ব্যালট থেকে ২টি ব্যালট নিখোঁজ হয়ে যায়।

পুলিশ বলেছে, নজরদারির কাজে ব্যবহৃত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যালট পরীক্ষার বৈধতা–সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ল্যারি স্যাভেজ ব্যালট দুটি ভাঁজ করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন।

পরে স্যাভেজের বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তাঁর ভবনে তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ল্যারির গাড়ি থেকে নিখোঁজ ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে।

ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির জনসংযোগ পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে নির্বাচনে যেকোনো ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিন্দা জানাই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টার প্রশংসা করছি।’

অনলাইনে পাওয়া নথি অনুযায়ী, ল্যারির বিরুদ্ধে ব্যালট সরানো এবং নষ্ট করার অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর পক্ষে কোনো আইনজীবীকে তালিকাভুক্ত করা হয়নি। গ্রেপ্তারের পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল পুলিশের কাছে ধরা দেওয়ার আগে ল্যারি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা বিরল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধ ভোট কারচুপির অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলের নেতারা। ভোট জালিয়াতির অভিযোগে তাঁদের করা একাধিক মামলা বিভিন্ন আদালতে খারিজ করে দেওয়া হয়েছে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প গত চার বছর ধরে মিথ্যা অভিযোগ করে আসছেন যে ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে। কংগ্রেসে বেশির ভাগ রিপাবলিকান তাঁর এই দাবিকে সমর্থন জানিয়ে আসছেন। তাঁদের এ দাবির কারণে এবার বিভিন্ন অঙ্গরাজ্য ও কাউন্টিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত