আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

তিনি হিটলার নন: স্বামী ট্রাম্পের প্রসঙ্গে মেলানিয়া

তিনি হিটলার নন: স্বামী ট্রাম্পের প্রসঙ্গে মেলানিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্প ‘ফ্যাসিবাদী’, তিনি অ্যাডলফ হিটলারকে ‘পছন্দ করতেন’—এমন অভিযোগ ওঠার পর সমালোচকদের আক্রমণের মুখে স্বামীর পক্ষে এগিয়ে এসেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর স্বামী ‘হিটলার নন’ এবং তাঁকে (ট্রাম্পকে) হিটলারের সঙ্গে তুলনা করা ‘ভয়ানক’।

ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলি সম্প্রতি বলেছেন, তাঁর সাবেক বস (ট্রাম্প) তাঁকে বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন। তিনি অ্যাডলফ হিটলারের মতো কয়েকজন জেনারেল চান।’

এ নিয়ে সমালোচনার মুখে গত সোমবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘আমি নাৎসি নই। আমি নাৎসিদের বিপক্ষে।’

পরদিন মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এ বিষয়ে স্বামীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি হিটলার নন এবং তাঁর সব সমর্থক তাঁর পেছনে আছেন, কারণ তাঁরা দেশকে সফল দেখতে চান।’

সাক্ষাৎকারে মেলানিয়া আরও বলেন, নারীদের গর্ভপাতের অধিকারের পক্ষে তিনি যে সমর্থন জানিয়েছেন, তাতে তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘খুব একটা অবাক হননি’।

২০২২ সালের জুনে সুপ্রিম কোর্টের একটি রায় যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকারের বিপক্ষে যায়। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের মধ্যে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ এবং তাঁদের কয়েকজন ট্রাম্পের আমলে নিয়োগ পেয়েছেন।

মেলানিয়া তাঁর স্মৃতিকথায় গর্ভপাতের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে।

মেলানিয়া বলেন, ‘আমার স্বামী আমাদের দেখা হওয়ার প্রথম দিন থেকেই আমার অবস্থান, আমার বিশ্বাস সম্পর্কে জানেন। তাই এটা তাঁর জন্য খুব একটা বিস্ময়ের ছিল না। তিনি এটা সম্পর্কে জানতেন।’

এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না। তবে তিনি স্বামীকে শুভকামনা জানাতে এবং তাঁর নিরাপত্তা কামনা করতে ভোলেননি বলেও জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত