আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ

গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের প্রত্যাশা মেটানোর সক্ষমতা নিয়ে সরকারের ওপর সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন ভোটারদের প্রায় অর্ধেক। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি জরিপ অনুসারে, ৪৫ শতাংশ ভোটারের দাবি, সরকার তাদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে।
গত ২০ থেকে ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ২ হাজার ৫১৬ জন সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মানুষ মনে করেন, সরকার মূলত নিজের ও অভিজাতদের স্বার্থ রক্ষা করে।

অর্থনৈতিক চ্যালেঞ্জ, দলীয় বিভাজন ও অমীমাংসিত সামাজিক সমস্যার কারণে এ ধরনের হতাশা প্রায় ২৫০ বছরের পুরনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে দুর্বল করেছে।


জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ভোটার এর কারণ হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। আর ৩৭ শতাংশ মানুষ মনে করেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর জন্য দায়ী।

অবসরপ্রাপ্ত কৃষক র‌্যান্ডাল পার বলেন, শুধু ডেমোক্র্যাট বা রিপাবলিকান নয়, ওয়াশিংটনের অভিজাত শ্রেণি সবকিছু নিয়ন্ত্রণ করে এবং এর ফলে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা হয়।

কিছু ভোটার জরুরি বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তায় হতাশা প্রকাশ করেছেন।

সারাহ ওয়াশিংটন নামের এক অস্থায়ী কর্মী বলেন, ‘সবসময়ই এখানকার স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে। অথচ এ বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা এটা নিয়ে কথা ঠিকই বলে, কিন্তু তারপর ফের আরেকটি ঘটনা ঘটে।’


জরিপে দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেছেন যে আমেরিকার সমস্যাগুলো এত গুরুতর যে এটি একটি জাতি হিসেবে ব্যর্থ হতে পারে। অন্যদিকে, ৫৮ শতাংশ বলেছেন যে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার, কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ সংস্কার প্রয়োজন।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত