আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আগাম ভোটে স্বস্তিতে কমলা

আগাম ভোটে স্বস্তিতে কমলা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে রেকর্ড হয়েছে। আগাম ভোটের হার দেখে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই শিবিরই উচ্ছ্বসিত। রিপাবলিকানরা খুশি, কারণ গত নির্বাচনে তারা যত আগাম ভোট পেয়েছিল, এবার তার চেয়েও বেশি ভোট পেয়েছে। আর ডেমোক্র্যাটরা খুশি, কারণ আগাম ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে তাদের প্রার্থী কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মোট জনসংখ্যা ২৩ কোটির বেশি। তবে নিবন্ধিত ভোটার প্রায় ১৬ কোটি। নিবন্ধিত ভোটারের সবাই আবার ভোট দেন না। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত ১০০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গতকাল শুক্রবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আগাম ভোট পড়েছে ছয় কোটির বেশি।

এবার আগাম ভোট শুরুর পর থেকে ভোট কোন দিকে বেশি পড়ছে, তার একটা আন্দাজ পেতে প্রতিনিয়ত জরিপ হচ্ছে। সর্বশেষ তিনটি জরিপে ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছে, তিনি আগাম ভোট দিয়েছেন কি না। এতে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা।

আগাম ভোট নিয়ে এবিসি নিউজ-ইপসোস, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ ও সিএনএন জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ১৯ থেকে ২৯ পয়েন্টের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কমলা। তিনটি জরিপে কমলা বেশি ব্যবধানে এগিয়ে। এর মধ্যে নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপে ৫৯ থেকে ৪০ আর এবিসি নিউজ-ইপসোসে ৬২ থেকে ৩৩ পয়েন্টের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন কমলা।

আগাম ভোট নিয়ে জরিপে যে চিত্র উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়েও এবার কমলা হ্যারিস আগাম ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তখন আগাম ভোটারদের নিয়ে ওয়াশিংটন পোস্ট–এবিসি নিউজ ও ম্যাকক্লাসি–মারিস্ট কলেজের করা জরিপে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের চেয়ে ৮ থেকে ১৬ পয়েন্ট এগিয়ে সুবিধাজনক অবস্থানে ছিলেন হিলারি।

তবে আগাম ভোটে যে–ই এগিয়ে থাকুন, শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারিত হবে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ভোটে। তবে জরিপে দেখা যাচ্ছে, এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে রয়েছেন কমলা। দোদুল্যমান রাজ্যের আগাম ভোটারদের নিয়ে করা সর্বশেষ চারটি জরিপে দেখা গেছে, দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।

জরিপগুলো করেছে মারিস্ট, সিএনএন, ফক্স নিউজ এবং ইউএসএ টুডে–সাফোক ইউনিভার্সিটি। জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস অ্যারিজোনায় ৯ থেকে ১২ পয়েন্ট, জর্জিয়ায় ৭ থেকে ১০ পয়েন্ট, মিশিগানে ২৬ থেকে ৩৯ পয়েন্ট, নর্থ ক্যারোলাইনায় ২ থেকে ৬ পয়েন্ট, পেনসিলভানিয়ায় ১৭ থেকে ৩৫ পয়েন্ট ও উইসকনসিনে ২২ থেকে ৬০ পয়েন্ট এগিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন।

দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে শুধু নেভাদায় আগাম ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সর্বশেষ করা এসব জরিপ অনুযায়ী নেভাদায় কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প ৬ পয়েন্ট ব্যবধানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। আর এসব জরিপ হয়েছে তাদের মধ্যে অল্প কিছু ভোটার নিয়ে। ফলে জরিপ অনুযায়ী যে নির্বাচনের ফল হবে, তা এখনই সঠিক বলে দেওয়া যাচ্ছে না। তবে আগাম ভোটের জরিপে এগিয়ে থাকার অর্থ সুবিধাজনক অবস্থানে থেকে মূল নির্বাচনে যাচ্ছেন কমলা। এখন দেখার বিষয় মূল নির্বাচনে কমলা কতটা জনসমর্থন পান।

ট্রাম্পের ভোটের ফল না মানার গুঞ্জন

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ তোলায় উদ্বেগ দেখা দিয়েছে, ২০২০ সালের মতো এবারের নির্বাচনের ফল মেনে নেবেন না ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী সাবেক এই প্রেসিডেন্ট ও তাঁর সমর্থকেরা এখনো দাবি করে যাচ্ছেন, ২০২০ সালে ভোটে কারচুপি করে ট্রাম্পের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

অলাভজনক সংস্থা প্রটেক্ট ডেমোক্রেসির নীতি কৌশলবিদ কাইলি মিলার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নির্বাচনের ফল ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি যে আবারও ফল পাল্টানোর জন্য অপচেষ্টা চালাতে পারেন—এসব দাবির মধ্য দিয়ে সেই বীজই বোনা হচ্ছে। আমরা ২০২০ সালে এটা দেখেছি। আমার মতে, সেই শিক্ষা থেকে ট্রাম্প ও তাঁর সমর্থকেরা এবার আগে থেকে অভিযোগ তুলতে শুরু করেছেন।’

 

শেয়ার করুন

পাঠকের মতামত