আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যে রাজ্যগুলোর ফলাফল পার্থক্য গড়ে দেবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যে রাজ্যগুলোর ফলাফল পার্থক্য গড়ে দেবে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী মঙ্গলবার, ৫ নভেম্বর। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প—কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। তা নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে। এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।

সুইং স্টেট কেন গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য। প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন ইলেকটোরাল কলেজ ভোট। কোনো রাজ্যে যে প্রার্থী জয়ী হবেন, তিনি সব কটি ইলেকটোরাল ভোট পাবেন।

ব্যতিক্রম শুধু মেইন ও নেব্রাস্ক অঙ্গরাজ্য। বেশির ভাগ অঙ্গরাজ্যেই কে এগিয়ে, সেটি সমর্থনের ভিত্তিতে ও জরিপের মাধ্যম আগেভাগে ধারণা করা যায়। কিন্তু কয়েকটি অঙ্গরাজ্য আছে যেগুলোতে অনুমান করা কঠিন। ‘সুইং স্টেট’ নামে পরিচিত এসব অঙ্গরাজ্যের দিকে এখন দুই প্রার্থীর শিবিরের মনোযোগ।

‘সুইং স্টেট’ কোন রাজ্যগুলো

সময়ের সঙ্গে সঙ্গে ‘সুইং স্টেট’–এর পরিবর্তন হয়েছে। জনসংখ্যা বা বিভিন্ন ইস্যুর কারণে ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্য এমন সুইং স্টেটের তালিকায় এসেছে। চলতি বছর গর্ভপাতের অধিকারের মতো অভিন্ন ইস্যুর পাশাপাশি রাজ্যগুলোর নিজস্ব ইস্যুও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখে নিন কোন রাজ্যগুলো এবার ‘সুইং স্টেট’ হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যারিজোনা

মেক্সিকো সীমান্তবর্তী অ্যারিজোনা রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অনিয়মিত অভিবাসন। বাইডেন প্রশাসনে এই সীমান্তের অভিবাসন সংকট সমাধানের দায়িত্ব ছিল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাঁধে। অনেকে মনে করেন তিনি এই কাজে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প এ বিষয়ে হ্যারিসকে আক্রমণ করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করছেন না। অ্যারিজোনার ভোটারদের এক–তৃতীয়াংশ হিস্পানিক। এই রাজ্যে ইলেকটোরাল ভোট ১১টি। গতবার এই রাজ্যে বাইডেন জিতেছিলেন।

জর্জিয়া

১৯৯২ সালের পর গত নির্বাচনেই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জর্জিয়ায় জয় পেয়েছিলেন জো বাইডেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল মাত্র ২ দশমিক ২ শতাংশ।

এই অঙ্গরাজ্যের ৩৩ শতাংশ ভোটার কৃষ্ণাঙ্গ, যা কমলা হ্যারিসের পক্ষে যেতে পারে। ২০২০ সালের নির্বাচনের সময় এই রাজ্যের নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। যার বিচারপ্রক্রিয়া স্থগিত রয়েছে। এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি।

মিশিগান

ফোর্ড, জেনারেল মোটরস ও ক্রাইসলামের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ঠিকানা মিশিগান। গত নির্বাচনে বাইডেন এই রাজ্যে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বৈদ্যুতিক গাড়ি রুখতে বিপুল পরিমাণ করারোপ করেন।

রাজ্যের ভোটারদের উল্লেখযোগ্য অংশ আরব–আমেরিকান। এবার গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে নতুন করে তাদের সমর্থন আদায়ের চ্যালেঞ্জ কমলা হ্যারিসের সামনে। এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৫টি।

নেভাদা

দক্ষিণ সীমান্তবর্তী রাজ্য নেভাদার জন্যও অভিবাসন গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এখানকার জনসংখ্যার এক–তৃতীয়াংশ হিস্পানিক। রাজ্যটি অতিমাত্রায় পর্যটননির্ভর। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্য সুইং স্টেটের মধ্যে নেভাদার অর্থনীতিই সবচেয়ে বেশি এগিয়েছে। একই সঙ্গে সব রাজ্যের মধ্যে নেভাদাতে বেকারত্বের হারও সর্বোচ্চ। ২০২০ সালের নির্বাচনে নেভাদায় জয়ে পেয়েছিলেন বাইডেন। এখানে ইলেকটোরাল কলেজ ভোট ৬টি।

নর্থ ক্যারোলাইনা

সুইং স্টেটের তালিকায় নবীনতম রাজ্য নর্থ ক্যারোলাইনা। গত জুলাইয়ে বাইডেন সরে দাঁড়ানোর আগপর্যন্ত ট্রাম্প সেখানে এগিয়ে ছিলেন। যদিও পরে কমলা হ্যারিস সেই ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

গত ১১টি নির্বাচনে এখান থেকে মাত্র একবার জিতেছেন ডেমোক্র্যাটরা। গত তিন দশকে এখানকার জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন এসেছে। শ্বেতাঙ্গদের হার ৭৫ শতাংশ থেকে ৬০ শতাংশে নেমে এসেছে। ২০২০ সালে ১৬টি ইলেকটোরাল কলেজের ভোটে রাজ্যটিতে জয়ী হন ট্রাম্প।

পেনসিলভানিয়া

অন্য রাজ্যের তুলনায় পেনসিলভানিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি। প্রাকৃতিক গ্যাস নিষ্কাশনে ফ্র্যাকিং পদ্ধতি ব্যবহারের পর টেক্সাসের পর এটি সবচেয়ে বড় উৎপাদানকারী রাজ্যে পরিণত হয়েছে।

ট্রাম্পের অবস্থান ফ্র্যাকিংয়ের পক্ষে। কমলা শুরুতে এর বিপক্ষে থাকলেও এখন বিকল্প ব্যবস্থায় খোলা রাখার পক্ষে। ১০ সেপ্টেম্বর এই রাজ্যে বিতর্কে মুখোমুখি হন ট্র্যাম্প–কমলা। এখানে ইলেকটোরাল কলেজ ভোট ১৯টি।

উইসকনসিন

গত দুটি প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়া অঙ্গরাজ্যের মধ্যে অন্যতম ছিল উইসকনসিন। প্রতিবারই মাত্র ২৫ হাজারের কম ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট বেছে নিয়েছেন এখানকার ভোটাররা। এখানকার প্রতিটি ভোটই তাই পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০। ২০২০ সালে সামান্য ব্যবধানে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত