আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বোমা মারার হুমকি দিয়ে গ্রেপ্তার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

বোমা মারার হুমকি দিয়ে গ্রেপ্তার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একজন নির্বাচনকর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জর্জিয়ায় আগাম ভোটের সময় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনে সহায়তাকারী ওই কর্মীর (পোল ওয়ার্কার) বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়ে নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন।

চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন, মনে হচ্ছে সেটি কোনো ভোটার পাঠিয়েছেন।

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ। বয়স ২৫ বছর। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল।

উইমবিশ পরদিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে (ইলেকশন সুপারিনটেনডেন্ট) একটি চিঠি পাঠান। প্রসিকিউটররা বলেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।

চিঠিতে অভিযোগ তোলা হয়, উইমবিশ একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’। যিনি লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়া নিয়ে বিভ্রান্ত করেছিলেন। অভিযোগপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, চিঠির শেষে একজন ‘জোন্স কাউন্টি ভোটার’ সই করা। চিঠিতে আরও বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা’। এবং সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে!’

চিঠির শেষে হাতে লেখা একটি নোট ছিল বলেও জানান প্রসিকিউটরা। সেখানে লেখা ছিল, ‘আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।’

উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া, বোমা হামলা নিয়ে ভুয়া তথ্য দেওয়া এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া একটি। মঙ্গলবার ভোটের দিন এবং তার পরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত